বিরাট কোহলি
অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি-র খেলায় মুগ্ধ পুরো ক্রিকেট জগত। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় কার্টলি অ্যামব্রোস।
শুরু হতে চলেছে ভারত- ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের সিরিজ। তাঁর আগেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস জানালেন বিরাটের ব্যাটিং পদ্ধতির প্রতি তাঁর মুগ্ধ হওয়ার কথা। তিনি বলেন, ‘‘কোহলির খেলা দেখতে খুব ভাল লাগে।’’
নবাগত তরুণ ক্রিকেটারদের ব্যাটিং অর্ডারের প্রথমের দিকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। এই কারণে ক্যারাবিয়ান সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি বিরাট কোহলি। কিন্তু দলের প্রাক্তন অধিনায়ক দুই ম্যাচের টেস্ট সিরিজে ভাল পারফর্মেন্স করে নিজের জায়গা বজায় রেখেছেন। দ্বিতীয় টেস্টে তিনি সেঞ্চুরি করেছেন। এই টেস্ট সিরিজে ভারত ১-০ তে জিতে গিয়েছে।
অ্যামব্রোস একটি ইউটিউব চ্যানেলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার খেলার মধ্যে কি পার্থক্য তা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘‘অধিনায়ক রোহিত শর্মা খুব ভাল খেলোয়াড়। তবে তিনি চাইলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন।’’
কোহলি সম্পর্কে তিনি বলেন, ‘‘কোহলির খেলা দেখা অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার। তিনি কোনও আক্রমন ছাড়াই খুব তাড়াতাড়ি রান করেন। তিনি সব বলে ছয় মারার মত খেলোয়াড় নন। কিন্তু খুব ভাল খেলোয়াড়। তাঁর খেলা দেখতে খুব ভাল লাগে।’’
প্রথম একদিনের ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও কোহলি মাঠে তাঁর ছাপ রেখে গিয়েছেন। রোমানিও শেফার্ডের একটা দুর্দান্ত ক্যাচ নেন তিনি।
সবার চোখ এখন দ্বিতীয় একদিনের ম্যাচের দিকে। কোহলি আবারও একটা মাইলস্টোন পূরণ করার সামনে দাঁড়িয়ে। ৫০ ওভারের ফর্ম্যাটে, ১৩০০০ রান পূরণ করার থেকে আর মাত্র ১০২ রান দূরে রয়েছেন কোহলি। এখন একদিনের ম্যাচে সর্বাধিক রানের দৌঁড়ে চতুর্থ তিনি। তাঁর আগে রয়েছেন সচিন তেন্লডুকর, কুমার সঙ্গাকারা এবং রিকি পন্টিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
