Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক তুঙ্গে। বিশেষ করে তাঁর ফেরা আর চোট নিয়ে। এদিনই তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং কপিল দেব। আর আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে যেন সেই বিতর্কেরই জবাব দিল বোর্ড। তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ দীর্ঘ চোটের পর ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করছেন। এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

বুমরাহ ভারতের হয়ে শেষবার টি২০ খেলেছিলেন ২০২২-এর সেপ্টেম্বরে। তাঁর চোট বেড়ে যাওয়ার আগেই। চোটের কারণে তিনি ২০২২-এর টি২০ বিশ্বকাপ খেলতে পারেননি। সামনেই রয়েছে এশিয়া কাপ আর তার পরই বিশ্বকাপ। দুই বড় ইভেন্টের আগে বুমরাহ-র প্রত্যাবর্তন নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। বিসিসিআই সচিব জয় শাহ সম্প্রতি বলেছেন যে তারকা পেসার বুমরাহ জসপ্রীত দ্রুত সুস্থ হচ্ছেন।

শাহ স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে বুমরাহ ফিট এবং অগস্টে আয়ারল্যান্ডে টি২০ সিরিজ খেলতে প্রস্তুত। বুমরাহ, পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করিয়েছিলেন। তার পর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। সম্প্রতি তাঁকে টানা ১০ ওভার বলও করতে দেখা গিয়েছে। .

বুমরাহ ছাড়াও টি২০ সিরিজে দলের অন্যান্য সদস্যরা বেশিরভাগই তরুণ। যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিংকে নিয়ে যুব ব্যাটিং লাইন আপ তৈরি যেখানে ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। প্রসিধ কৃষ্ণাও ফিরছেন দীর্ঘদিনের চোট কাটিয়ে। তিনি ছাড়াও অর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আভেশ খানকে নিয়ে পেস লাইন আপও তৈরি। দলের সহঅধিনায়ক বেছে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া (সিনিয়র পুরুষ) দল

জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *