Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে “গোল্ডেন ডাক” । টি-২০ ক্রিকেটে বিধ্বংসী ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে নিয়ে উঠছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে একেবারেই ফর্মে নেই সূর্য। দুটি ম্যাচেই প্রথম বলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।এমন সময়ে সূর্যের পাশে দাঁড়ালেন কোচ রাহুল দ্রাবিড়।

সূর্যর ফর্ম সম্বন্ধে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেছেন, “সম্প্রতি টি-২০ ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে সূর্য। ওয়ান ডে ক্রিকেটে ও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তাই ওকে কিছুটা সময় দেওয়া উচিত। আমি নিশ্চিত সময় দিলে আমরা সূর্যের ভাল ফর্ম দেখতে পাব।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় আরও জানিয়েছেন, ‘আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হল প্রথম একাদশের সঠিক ভারসাম্য খুঁজে বের করা।আমাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপের প্রথম একাদশ ঠিক করা।এই মুহূর্তে প্রথম একাদশ নিয়ে আমরা সেই কারনেই পরীক্ষা-নিরীক্ষা করছি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *