Cart Total Items (0)

Cart

All Sports India
এই চেন্নাইয়ের বিরুদ্ধেই চেন্নাইয়ের মাটিতে অভিষেক আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছিল মহামেডান এসসি। ১১ ম্যাচ পর গত ম্যাচে দ্বিতীয় জয়ের মুখ দেখে সাদা-কালো ব্রিগেড। তাও আবার বেঙ্গালুরু এফসির মতো শীর্ষস্থানীয় দলের বিরুদ্ধে।
রেফারি নিয়ে এই মুহূর্তে তরজা তুঙ্গে। বিশেষ করে গুয়াহাটি ডার্বির পর ফুঁসছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে তারা। সেখানে একটি হ্যান্ডবল ও সৌভিকের প্রথম হলুদ কার্ড নিয়ে ম্যাচের পরই প্রশ্ন তুলে দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ।
আইএসএল ২০২৪-২৫-এর জোড়া ডাার্বি জয় হয়ে গিয়েছে মোহনবাগানের। কলকাতার ফুটবলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের একে অপরের বিরুদ্ধে ম্যাচ সব সময়ই দুই দলের কাছে ফাইনালের মযার্দা পেয়ে এসেছে। সেদিক থেকে দেখতে গেলে এই ‘ফাইনাল’ জয় সারা মোহনবাগানের।
ডার্বি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। গত শনিবার গুয়াহাটিতে বসেছিল আইএসএল ২০২৪-২৫ মরসুমের ফিরতি ডার্বির আসর। প্রথম ডার্বি যেতে নিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ডার্বিও জিতে নেয় মোহনবাগান। খেলার ফল ১-০।
শনিবার আইএসএলের ফিরতি মোহন-ইস্ট ডার্বিতে তাঁর দল যা খেলেছে, তাতে যে খুব খুশি মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা, তা তাঁর কথা শুনে মনে হওয়ার কোনও উপায় নেই।
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে কষ্টার্জিত জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের ওপর আস্থা রাখারই ফল, মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চেরনিশভ।
আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল দিয়েই লড়াইটা শুরু করে দিলেন জেমি ম্যাকলারেন। আর তার ঠিক কয়েক মিনিট পরেই ফাঁকা গোলেও বল ঠেলতে ব্যর্থ হলেন ক্লেটন সিলভা। শনিবার আইএসএল খেলতে নেমেছিল কলকাতার তিন দলই।
আইএসএ ২০২৪-২৫-এর এই ম্যাচ ঘিরে যতটা আগ্রহ ছিল মহমেডান সমর্থকদের তার থেকে নিশ্চিত অনেকবেশি তাকিয়ে ছিলেন মোহনবাগান সমর্থকরা। যদিও এই ম্যাচ শেষেই ভারতীয় ফুটবলের সব থেকে বড় ম্যাচে নামতে চলেছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান।
কোচেরা যতই আবেগকে নিয়ন্ত্রণের কথা বলুন না কেন, কলকাতা ডার্বি খেলার যে উন্মাদনা ছুঁয়ে গিয়েছে তাঁদেরও তা ফুটবলারদের কথায় স্পষ্ট।
আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বি খেলতে নামার আগে লিগ টেবলের দিকে তাকালে দেখা যাবে এই ডার্বি একের সঙ্গে ১১-র লড়াই। এক কথায় অসম লড়াই তো বটেই। তবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে কোনও হিসেব চলে না।