Cart Total Items (0)

Cart

All Sports India
কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে গত মরসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। তার আগে গত কয়েক বছরে লাল-হলুদের সঙ্গী শুধুই ছিল ব্যর্থতা।
ভারতীয় ফুটবলে সদ্য বিদায় নিয়েছেন সিনিয়র দলের হেড কোচ ইগর স্টিমাচ। যা প্রত্যাশিতই ছিল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের তৃতীয় রাউন্ডে পৌঁছতে না পারলে নিজেই সরে যাবেন বলে জানিয়েছিলেন স্টিমাচ।
বিশ্বখ্যাত ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা তাদের বিখ্যাত 'লা মাসিয়া (যুব অ্যাকাডেমি)' অ্যাকাডেমি ভারতের বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করার ১৪ বছর পর তার সমস্ত প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিল।
ইউরো কাপের প্রথম ম্যাচে রীতিমতো কষ্ট করে জিততে হয়েছে ফ্রান্সকে। যা দলের জন্য মাথার ব্যথার কারণ তো বটেই সঙ্গে আরও বড় সমস্যা কিলিয়ান এমবাপ্পের চোট।
গেলসেনকির্চেনের অ্যারেনা আউফশাল্কে রবিবার সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে ইংল্যান্ড তাদের ইউরো ২০২৪ অভিযান শুরু করেছে।
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো ২০২৪ শুরু করে দিল স্পেন। এদিন শুরু থেকেই ম্যাচের আধিপত্ত নিজেদের দখলে নিয়ে নিয়েছিল স্পেন।
কলকাতা প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে কয়েকদিন আগেই। সাংবাদিক সম্মেলন ডেকে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হচ্ছে এই মরসুমের কলকাতা লিগ।
আন্তোনিও লোপেজ হাবাস বা হুয়ান ফেরান্দো নন। এ বার মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিতে চলেছেন আইএসএল খেতাবজয়ী স্প্যানিশ কোচ ফ্রান্সেসকো হোসে মলিনা।