Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার রাতে চেন্নাইয়ের হায়াত রিজেন্সিতে আগুন লাগার পর ভারতের শীর্ষ ক্লাসিক্যাল দাবা টুর্নামেন্ট, কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ২০২৫-এর সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের জরুরিকালীন তৎপড়তায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে, ন’তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ফলে হোটেলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে জানা গিয়েছে। মাস্টার্স এবং চ্যালেঞ্জার্স উভয় বিভাগের সমস্ত খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। একজন অগ্নিনির্বাপন কর্মকর্তা গভীররাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। কোনও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি।

“মধ্যরাতের কাছাকাছি সময়ে, পুরো হোটেল ধোঁয়ায় ঢেকে যায় এবং সেখানে থাকা সবাইকে সরিয়ে নিতে হয়। প্রাথমিকভাবে বিভ্রান্তি দেখা দেয়, এবং ধোঁয়া পুরো পরিষ্কার হতে বেশ খানিকটা সময় লাগবে বুঝেই সবাইকে সরিয়ে নেওয়া হয়, আয়োজকরাও দ্রুত পদক্ষেপ নেন,” চেসবেস ইন্ডিয়ার এক্স পোস্টে এমনটাই জানানো হয়েছে।

আয়োজকরা ১১ অগস্টের মূল পরিকল্পিত বিশ্রামের দিনটি ব্যবহার করে ৬ থেকে ৭ অগস্ট পর্যন্ত প্রথম রাউন্ডের খেলা স্থগিত করেছে। ফলস্বরূপ, সংশোধিত সময়সূচীতে কোনও বিশ্রামের দিন থাকবে না। এই টুর্নামেন্টে খেলছেন অর্জুন এরিগাইসি, ভিদিত গুজরাথি, অনিশ গিরির মতো দাবাড়ুরা।

সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের রাতের জন্য হোটেল পুলম্যানে স্থানান্তরিত করা হয়েছে। হোটেলটি সম্পূর্ণরূপে পরিষ্কার এবং নিরাপদ বলে বিবেচিত হওয়ার পরে, খেলোয়াড়রা বুধবার হায়াত রিজেন্সিতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

“আমরা স্বস্তি বোধ করছি যে সমস্ত খেলোয়াড় নিরাপদে আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলকে আশ্বস্ত করছি যে নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” টুর্নামেন্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই বিঘ্ন সত্ত্বেও, কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সের তৃতীয় সংস্করণ ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে, যেখানে ১০টি মাস্টার্স এবং ১০টি চ্যালেঞ্জার্স ৬ থেকে ১৫ অগস্টের মধ্যে ১ কোটি টাকা পুরস্কার এবং গুরুত্বপূর্ণ ফিডে পয়েন্টের জন্য প্রতিযোগিতা করবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *