Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ চোট যেন ভারতীয় ক্রিকেট শিবিরকে তাড়া করে বেড়াচ্ছে। শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে উঠলেন। কিন্তু চোটের কবলে পড়লেন তিলক ভার্মা। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু হওয়ার আগের দিন চোট পেয়ে ছিটকে যান উইকেটকিপার-‌ব্যাটার ঋষভ পন্থ। এবার বরোদায় প্রথম একদিনের ম্যাচে পাঁজরে চোট পেয়ে সিরিজের বাকি ম্যাচের বাইরে চলে গেলেন ওয়াশিংটন সুন্দর।

২৬ বছর বয়সী ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ওভার বল করার পর মাঠ ছেড়ে চলে যান। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় আর মাঠে ফেরেননি। একটা অস্বস্তি ছিল তাঁর মধ্যে মাঠ থেকে যাওয়ার সময়। পরে দলের স্বার্থে অস্বস্তি নিয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় দলকে ৪ উইকেটে ম্যাচ জিততে সাহায্য করেন। কিন্তু এরপরই বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, বাঁদিকে পাঁজরে ব্যথা অনুভব করেছেন ওয়াশিংটন সুন্দর। তাঁকে আর একদিনের সিরিজের বাকি ম্যাচে পাওয়া যাবে না।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের অধিনায়ক শুভমান গিল রবিবার নিজজিল্যন্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর জানিয়েছিলেন, ‘‌ ওয়াশিংটন সুন্দরের বুকে একটা স্ট্রেন হয়েছে। ম্যাচের পর সেই ব্যথার উৎস খুঁজতে স্ক্যানের সাহায্য নেওয়া হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে সমস্যাটা ঠিক কী?‌’‌

ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে একদিনের ক্রিকেট সিরিজে ধ্রুব জুরেল দলে এসেছেন। এখন দেখার বিসিসিআই নির্বাচক ওয়াশিংটন সুন্দরের বদলে কাকে নেন?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *