Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আইপিএল ২০২৬ মরশুমটা মোটেই ভাল যাচ্ছে না লখনই সুপার জায়ান্টের। তারওপর তাদের সমস্যা বাড়িয়েছে গত সপ্তাহে আচমকাই দল ছেড়ে আনরিচ নরটিয়ের চলে যাওয়ায়। কেন যে তিনি দল ছেড়েছেন, সেটা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এতে ঋষভ পন্থের নেতৃত্বে ছন্দে না থাকা লখনউয়ের দলে বিকল্প বিদেশি আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংখ্যা কমেছে। দলের বোলিং বিভাগের শক্তি দুর্বল করেছে।

অনেকেই মনে করছেন নরটিয়ের চলে যাওয়া কোনও মনোমালিন্যের কারণে নয়। একেবারেই একান্ত ব্যক্তিগত। সেটা হল নরটিয়ের স্ত্রী আসন্ন প্রসবা। যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। আর তাই স্ত্রীর পাশে এই সময়টা থাকা বেশি জরুরি মনে করেছেন নরটিয়ে। সন্তানের জন্ম হলে আইপিএলের পরের দিকের ম্যাচ খেলতে তিনি আবার এলএসজি শিবিরে যোগ দেবেন।

তবে নরটিয়ের না থাকায় লখনউয়ের আদৌ কতটা অসুবিধা হচ্ছে, সেটা পন্থ ও তাঁর সতীর্থরা, টিম ম্যানেজমেন্টই ভাল বলতে পারবেন। কারণ ২০২৬ আইপিএলে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচেই অংশ নিয়েছিলেন নরটিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার কোনও উইকেট পাননি। বরং ৩৯ রান দিয়ে দিল্লি ক্যাপিটালসের জয়ের পথ সুগম করে দেন। পরের ম্যাচ থেকে আর খেলার সুযোগই মেলেনি তাঁর।

অবশ্য শুধু চলতি আইপিএলেই নয়, নরটিয়ে গত দু’‌বছর ধরেই ফর্মে নেই। অধিকাংশ সময় চোটে ভোগার কারণে খেলার বাইরে থাকতে হয়েছিল। সব ফরম্যাট মিলিয়ে গত ২ বছরে খেলেছেন ৫টি মাত্র ম্যাচ। উইকেট নিয়েছে মাত্র ৩টি। যার মধ্যে আছে ২০২৬ টি২০ বিশ্বকাপ।

নরটিয়ে না থাকলেও লখনউয়ের শক্তি কিছুটা হলেও বেড়েছে জন ইঙ্গলিসের প্রত্যাবর্তনে। যদিও তাঁকে দলে নেওয়া নিয়ে এলএসজি সমর্থকদের মনে প্রশ্ন ছিল। কারণ ইঙ্গলিসকে চলতি মরশুমে অধিকাংশ সময় পাওয়া যাবে না জেনেও কেন দলে নেওয়া হল?‌ তবে ইঙ্গলিস লখলউ দলে ফিরতে চলেছেন ৪ মে। এলে ঋষভ পন্থকে ভাবতে হবে ইঙ্গলিসকে কীভাবে ব্যবহার করেবন। এইমুহূর্তে একেবারেই ছন্দে নেই ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। তাঁর জায়গায় ইঙ্গলিসকে খেলানোর কথা ভাবা অমূলক হবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *