অলস্পোর্ট ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দু‘টি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি তৃতীয় এবং ফাইনাল ম্যাচ। এই ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর রাজকোটে। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত। কিন্তু তার মধ্যেই বিপত্তি। দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে বাদ পড়তে হচ্ছে শেষ ম্যাচ থেকে। এশিয়া কাপ চলাকালীনই ম্যাচে চোট পান প্যাটেল। এখনও তিনি পুরোপুরি সুস্থ নন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য।
এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্যাটেল এখনও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বেঙ্গালুরুতে রয়েছেন রিহ্যাবের জন্য।
দলে তাঁর অনুপস্থিতি অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-এর সামনে সুযোগ করে দিয়েছে জাতীয় দলে জায়গা পাওয়ার। দীর্ঘ চোট কাটিয়ে সদ্য ওডিআই ফর্ম্যাটে ফিরেছেন আশ্বিন। দলে ফিরে তাঁর অসাধারণ পারফর্মেন্স নজর কেরেছে সবার। দুটো ম্যাচ খেলে মোট পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। তাঁর মধ্যে অস্ট্রেলিয়ার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। তিন ম্যাচের সিরিজে আগের দুই ম্যাচে দেখা যায়নি রোহিত শর্মা, বিরাট কোহলিকে। ফাইনাল ম্যাচে ফিরবেন তাঁরা। এর সঙ্গে দলে দেখা মিলবে যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
