অলস্পোর্ট ডেস্ক: সূত্রের খবর সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী পরিবর্তনের অনুরোধকে প্রতাখ্যান করেছে। হায়দরাবাদের স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ পরপর দু’দিন বিশ্বকাপ ম্যাচ থাকায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এইচসিএ-র কাছে, সেই অনুযায়ী বিসিসিআইয়ের কাছে ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ রাখে এইচসিএ।
‘‘বিসিসিআই সভাপতি জয় শাহ সোমবার এশিয়া কাপের দল নির্বাচন সভার পরে দিল্লিতে এইচসিএ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেখানে উক্ত রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ৯ অগস্টের সংশোধিত সময়সূচি জারি হওয়ার পরে আর কোনও নতুন পরিবর্তন সম্ভব নয়,’’ বিসিসিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী।
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ইতিমধ্যেই বলেছিলেন যে সূচিতে পরিবর্তন অসম্ভাব্য ছিল। মুম্বইয়ে ২৭ জুন প্রথম প্রকাশিত হয়েছিল বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী, তারপর থেকে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে এই ফিক্সচার। ভারত বনাম পাকিস্তান ম্যাচসহ মোট ন’টি ম্যাচের দিন ও সময় পরিবর্তন করা সম্ভব হয়েছে।
সূচির এই বিশেষ পরিবর্তনের ফলে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি ১১ থেকে ১০ অক্টোবর, এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছিল। এছাড়া ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটিও হায়দরাবাদেই আয়োজিত হওয়ার কথা। ফলে এই দুই খেলার মাঝে অন্তত একদিনের ব্যবধান চেয়েছিলেন হায়দরাবাদ স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
যদি এইচসিএ-র কথামতো, নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডসের খেলাটি ৮ অক্টোবর দেওয়া হত, তাহলে দলগুলির উপর অনেক বেশি চাপ সৃষ্টি হত। আইসিসি বা উভয় দেশেরই বোর্ড, কেউই এই অনুরোধে সম্মত হত না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
