অলস্পোর্ট ডেস্ক : আবার নতুন নির্বাচকের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩০ জুন এই পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। তারপর ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। বিসিসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বোর্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়াতেও এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
বিসিসিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য যে যোগ্যতা দরকার তা হল-
তাঁদের নুন্যতম সাতটি টেস্ট ম্যাচ অথবা ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ অথবা ১০টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ । এর সঙ্গে কমপক্ষে ৫বছর আগে খেলা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।
কোনও ব্যক্তি যদি পাঁচ বছর বা তার বেশি যে কোনও ক্রিকেট কমিটির সদস্য হয়ে থাকেন তাহলে তিনি এই পদে আবেদন করতে পারবেন না।
নির্বাচিত প্রার্থীর যা যা দায়িত্ব থাকবে
১) সুষ্ঠ ও স্বচ্ছ পদ্ধতিতে সম্ভাব্য সেরা দল নির্বাচন করা।
২) জাতীয় সিনিয়র দলের জন্য একটি শক্তিশালী রিসার্ভ বেঞ্চ গঠণ করা।
৩) প্রয়োজন অনুযায়ী দলের বৈঠকে যোগদান করা।
৪) জাতীয় এবং আন্তর্জাতিক খেলা দেখার জন্য দেশে-বিদেশে ভ্রমন করা।
৫) তিন মাস অন্তর নির্বাচিত দলের পারফরমেন্সের মূল্যায়ন করে প্রতিবেদন প্রস্তুত করে বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলে জমা দেওয়া।
৬) বিসিসিআই-এর নির্দেশ অনুসারে সংবাদমাধ্যমকে দল নির্বাচন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া।
৭) প্রতিটা ফরম্যাটের দলের জন্য অধিনায়ক নির্বাচন করা।
৮) বিসিসিআই-এর সমস্ত নিয়ম মেনে চলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
