Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি। চতুর্থ ভারতীয় ক্রিকেটার যিনি এই মাইলফলকে পৌঁছবেন।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০ জুলাই পোর্ট অফ স্পেনের ত্রিনিদাদে শুরু হতে চলেছে। এই ফর্ম্যাটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের এটা ১০০তম ম্যাচ। শুধুমাত্র তাই নয়, এই ম্যাচ প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ৫০০তম ম্যাচ। এখনও পর্যন্ত কোহলি ১১০টি টেস্ট ম্যাচ, ২৭৪টি একদিনের ম্যাচ এবং ১১৫টি টি২০ ম্যাচ খেলেছেন। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে তাঁর মোট রান ২০০০০ ছাড়িয়েছে। কোহলির নতুন মাইলফলক ছোঁয়ার আগে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া তাঁর খেলার প্রতি একাগ্রতার প্রশংসা করেছেন।

চোপড়া মনে করেন কোহলি একজন সন্ন্যাসীর মতো জীবন কাটান এবং তিনি দলের জন্য যা করেছেন ভারতীয় ক্রিকেটের তাঁর কাছে কৃতজ্ঞ থাকা উচিত।

জিও সিনেমাতে এক সাক্ষাৎকারে চোপড়া বলেছেন, ‘‘খেলার প্রতি বিরাট কোহলির একাগ্রতা খুবই স্পষ্ট এবং সেটা ওকে দেখেই বোঝা যায়। তিনি যেভাবে সন্ন্যাসীর মত জীবন কাটান সেখানে খেলা ছাড়া আর কোনও কিছুর জায়গা নেই। এটাই একমাত্র কারণ কোহলি আজ যা তার জন্য। তিনি এই সুন্দর খেলার একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ও ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে আমরা সবাই ওর কাছে কৃতজ্ঞ।’’

কোহলি সব থেকে বেশি রান করার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার তালিকায় কোহলি একমাত্র যিনি সচিন তেন্ডুলকরের পিছনে রয়েছেন। কোহলি চতুর্থ ভারতীয় হিসেবে ৫০০ ম্যাচ খেলার রেকর্ড করবেন।

দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে কোহলি সোশ্যাল মিডিয়াতে নিজের শরীরচর্চার ছবি দিয়েছেন। এবং তাঁর শরীরচর্চার রুটিন নিয়ে আলোচনা করেছেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ডাম্বেল নিয়ে স্কোয়াট করছেন। এই ভিডিওতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘‘গো টু’’।

প্রথম টেস্ট ম্যাচে কোহলির সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। ৭৬ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *