Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সব ধোনি প্রেমীদের কাছেই আজকের দিনটা বিশেষ। কারণ আজ সাত জুলাই, আর কেউ নয় স্বয়ং মহেন্দ্র সিং ধোনির আজ জন্মদিন। এবছর ধোনি পা দিলেন ৪২-এ। ২০২০-তে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অথচ জনপ্রিয়তায় তার একটুও কমেনি।

ভারতের সফলতম ক্যাপটেনের জন্মদিনে সকাল থেকেই উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সচিন তেন্ডুলকর থেকে হার্দিক পাণ্ড্যে, লোকেশ রাহুল থেকে সুরেশ রায়না নানাভাবে এই বিশেষ দিনটিতে মাহিকে শুভেচ্ছা জানালেন। ধোনি পাশে না থাকলেও কেক কেটে তাঁর ৪২তম জন্মদিন পালন করলেন ঋষভ পন্থ।

আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও খেলে চলেছেন মাহি। তাঁর নেতৃত্বে এবছরও আইপিএল জেতে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পাঁচবার তিনি আইপিএল ট্রফি তুলে দেয় চেন্নাইয়ের হাতে। আহমেদাবাদে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিল জেতে চেন্নাই দল। এই জয়ে তাঁর সতীর্থ ছিলেন জাদেজা।

এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার আইপিএল ২০২৩-এর ফাইনালে শেষ ২ বলে ১০ রান করে সিএসকে-কে পঞ্চমবারের জন্য ট্রফি জিতিয়েছিলেন। শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানোর পর মাহি জাদেজাকে কোলে তুলে নেয়। সেই ছবি দিয়েই মাহিকে শুভেচ্ছাবার্তা জানান তিনি। এই ছবির পোষ্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘‘২০০৯ থেকে এখনও একসঙ্গে খেলছি আমরা এবং এরপরেও আমাদের বন্ধুত্ব বজায় থাকবে। জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব শীঘ্রই আবার একসঙ্গে হলুদ জামা পড়ে মাঠে নামব।’’

অধিনায়ক হিসেবে ভারতকে সবথেকে বেশি আইসিসি ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অসামান্য। তাঁর নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়ালেও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্রও কমেনি।

আইপিএল থেকেও অবসর নেওয়ার কথা শোনা গেলেও এখনও তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তাঁকে ব্যাট হাতে মাঠে একবার দেখার জন্য হাজার হাজার মানুষ এখনও ভিড় জমায় গ্যালারিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *