Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ক্রিকেটের বিস্ময় বৈভব সূর্যবংশীর মুকুটে এবার নতুন পালক জোড়ার মুখে। এখনও পর্যন্ত যা খবর তাতে ভারতীয় সিনিয়র দলে বৈভবের অন্তুর্ভুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল সামনে আয়ারল্যান্ড সফরে। আর যদি খেলার সুযোগ পান, তাহলে ১৫ বছরের বৈভব ভারতীয় দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৬ বছর বয়সে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটা শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন।

বিসিসিআইয়ের এক সূত্র থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস সাংবাদমাধ্যম জেনেছে, ভারতীয় নির্বাচক কমিটি বৈভবকে আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের সফরের জন্য বাছাই করা প্রাথমিক তালিকায় রেখেছে। আসলে সিনিয়র দলের কয়েকজন ক্রিকেটারের ওপর বাড়তি ধকল এড়াতে নতুন কিছু মুখকে সিনিয়র দলে সুযোগ দিতে চান নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। আয়ারল্যান্ড সফরের দুটি ম্যাচ খেলবে ভারতীয় সিনিয়র দল ২৬ ও ২৮ জুন। এরপর ২৩ থেকে ২৬ জুলাই জিম্বাবোয়েতে অনুষ্ঠেয় ৩টি ম্যাচেও অংশ নিতে পারেন বৈভব সিনিয়র দলের হয়ে।

ইতিমধ্যেই বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ ও বর্তমানে আইপিএলের চেয়ারম্যান অরুন ধামালের আস্থা অর্জন করেছেন বৈভব। নবীন ওই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, ‘‌বৈভব ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে। চলতি আইপিএলে বৈভবের বিষ্ফোরক ব্যাটিং সকলের মন ভরিয়েছে। এত অল্প বয়সে এমন প্রতিভা খুঁজে পাওয়া বিরল। মনে করি ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৈভবের অভিষেক ঘটানোয় কোনও দ্বিমত থাকতে পারে না।’‌

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে গোটা বিশ্ব মুগ্ধ হয়েছিল। ২০২৬ আইপিএলেও সেই ফর্ম অব্যাহত। আর সেকারণেই ইরফান পাঠান, হরভজন সিং ও একাধির ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চান বৈভবকে এখনই ভারতীয় সিনিয়র দলে নেওয়া হোক বয়সের কোনও বিধিনিষেধ না থাকলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *