Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ বেটিং অ্যাপস ও অন্যান্য দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের কারণে ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা, সোনু সুদ সহ একঝাঁক নামী ব্যক্তিত্বকে ইডি ডেকে পাঠিয়েছে জিজ্ঞসাহবাদের জন্য। যুবরাজ ও সোনুর বেটিং অ্যাপসে জড়িত থাকার জন্য হলেও, উত্থাপার বিরুদ্ধে অভিযোগ বেআইনি আর্থিক লেনদেন। উথাপ্পা হাজিরা দেবেন সোমবার, যুবরাজ মঙ্গলবার, ও সোনু বুধবার।

1xbet ‌(‌ওয়ান এক্স বেট)‌ অ্যাপের সঙ্গে জড়িত থাকা ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ইতিমধ্যেই ইডির জেরার মুখে পড়তে হয়েছে আরও দুই প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, অভিনেত্রী ঊর্বশী রোটেলা, মিমি চক্রবর্তীকে। ক্রিকেট ম্যাচ সম্প্রচারের সময় এই অ্যাপ বিজ্ঞাপনের প্রচার করে থাকে।

ইডি তদন্ত শুরু করেছে বিভিন্ন বেটিং মাধ্যম সম্পর্কে, তাদের ভূমিকা ও তারকাদের কাজে লাগানো নিয়ে। যাতে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে শিখর ধাওয়ানকে ইডির দিল্লি অফিসে ৮ ঘন্টা জেরার মুখে পড়তে হয়। আগস্টের শুরুতে জেরা সামলান রায়না। এই দুই প্রাক্তন ক্রিকেটারের কাছে ইডির মূল প্রশ্ন ছিল, ওয়ান এক্স বেটের সঙ্গে তাঁরা কীভাবে জড়িত, আর্থিক লেনদেনের পুরো বিষয় ও এই অ্যাপের সঙ্গে জড়িত থাকায় তাঁরা কী পেয়েছেন, বা কিছু দাবি আদৌ করেছেন কিনা?‌ জুনে এর আগে হরভজনও এমন জেরার মুখে পড়েছিলেন।

ইডির রাডারে একাধিক বেটিং অ্যাপস রয়েছে। তার সঙ্গে জড়িত খেলোয়াড় থেকে সেলিব্রিটিদের জেরার জন্য ডেকেও পাঠিয়েছে ইডি এর আগে। ভারত সরকারের নীতিতে এই ধরনের বেটিং অ্যাপ ইতিমধ্যেই নিষিদ্ধ করার নির্দেশ এসেছে। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দলের জন্য স্পনসর ছাড়তে হয়েছিল এশিয়া কাপের আগে। এশিয়া কাপের প্রথম দু’‌টো ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের জার্সি ছিল লোগোহীন। অ্যাপোলো টায়ারসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনে তৃতীয় ম্যাচ থেকে ভারতের জার্সিতে তাদের লোগো দেখা যাবে বলেই আশা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *