Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হার বজায় রইল দিল্লি ক্যাপিটালসের। আবার পরপর দুই ম্যাচ জিতে নিজেদের ফর্ম ধরে রাখল গুজরাত। এদিন দিল্লিকে তারা হারাল ৬ উইকেটে।  

 এদিন গুজরাত টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। শুরুটা বেশ ভালো করেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে মহম্মদ শামিও ওয়াইড বলে অতিরিক্ত রান দিতে থাকেন। চালকের আসনে চলে যায় দিল্লি। পৃথ্বী শকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন শামি। এখানেই তিনি থেমে থাকেননি। সদ্য ব্যাট করতে নামা মিচেল মার্শকেও ফিরিয়ে দেন তিনি। পরপর দুই উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। এরপরই দলের হাল ধরতে ব্যাট করতে নামেন সরফরাজ খান। ওয়ার্নারকে সঙ্গী করে ধীরে ধীরে দলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। ৩৪ বলে ৩০ রান করেন সরফরাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসাবে বেশি বল খেলেন তিনি। তবে পরিস্থিতি যা ছিল, সেই জন্য কিছুটা হলেও ধরে খেলেন তিনি। ব্যাটিং শেষে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দিল্লির এই ব্যাটার। ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ইনিংসের শেষের দিকে অক্ষর প্যাটেল ২২ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। গুজরাতের হয়ে শামি ও রশিদ খান ৩টি করে উইকেট নেন।

ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল দুজনেই ১৪ রান করে ফিরে যান। ম্যাচের হাল ধরেন সাই সুদশন। অধিনায়ক হার্দিক মাত্র ৫ রান করে ফিরে যান। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নামা বিজয় শঙ্কর ২৯ রান করেন। সুদর্শন একদিক ধরে রেখে ম্যাচ এগিয়ে নিয়ে যান। তাঁকে সঙ্গত করেন ডেভিড মিলার। সুদর্শন ৬২ রান করে অপরাজিত থাকেন। মিলার ৩১ রান করে অপরাজিত থাকেন। ১১ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় গুজরাত। গতবছরের ফর্ম তারা এইবছরও ধরে রাখল। দিল্লি পরপর দুই ম্যাচ হেরে কিছুটা চাপে পরে গেল।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *