Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: একটি দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্স দিয়ে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স শনিবার ইডেন গার্ডেনে পুরুষদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ সিজন ২-এ মুর্শিদাবাদ কিংসকে ৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি তুলে নিল। যার সঙ্গেই নতুন চ্যাম্পিয়ন পেল পুরুষদের বেঙ্গল প্রো লিগ।

জয়ের জন্য ১৫১ রান তাড়া করে, তন্ময় প্রামাণিকের দ্রুত ৩৩ বলে ৪৮ রান সত্বেও, মুর্শিদাবাদ কিংস ২০ ওভারে ১৪২/৮-এ তাদের ইনিংস শেষ করে।

হাওড়ার হয়ে বল হাতে কনিস্ক শেঠ (৩-৩৯), সক্ষম শর্মা (২-৩৬), শ্রেয়ান চক্রবর্তী (১-২৫) এবং রোহিত (১-১২) জয় নিশ্চিত করে দেয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, শাকির হাবিব গান্ধী (৩১), আদিত্য পুরোহিত (৩০), অরিন্দম ঘোষ (২৬)-এর রানের সুবাদে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ২০ ওভারে ১৫০/৯-এর চ্যালেঞ্জিং স্কোরের লক্ষ্যমাত্রা দিয়েছিল প্রতিপক্ষের উদ্দেশ্যে। যা তারা খুব কাছে গিয়েও ছুঁতে ব্যর্থ।

মুর্শিদাবাদের হয়ে ঋষভ চৌধুরী (২-১৯) বল হাতে ভরসা দিলেও বড় রান আটকাতে পারেননি । এছাড়া সক্ষম চৌধুরী, তৌফিক উদ্দিন মণ্ডল, বিকাশ সিং এবং অনিকেত সিং একটি করে উইকেট নেন।

ছবি ও তথ্য— সিএবি

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *