সচিন তেন্ডুলকার
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার আহমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করবেন সচিন। তেন্ডুলকারের সজ্জিত কেরিয়ারে ছ’টি ৫০ ওভারের বিশ্বকাপ ম্যাচে ফিচার হওয়ার একটি অসাধারণ রেকর্ড রয়েছে।
‘‘১৯৮৭-তে বলবয় হওয়া থেকে শুরু করে ছয়টি ওডিআই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করা, বিশ্বকাপ সবসময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ২০১১-তে বিশ্বকাপ জেতা আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল,’’ তেন্ডুলকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন।
‘‘বিশ্বকাপে অনেক বিশেষ দল এবং খেলোয়াড়রা কঠোর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত, আমি এই দুর্দান্ত টুর্নামেন্টের জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি৷ বিশ্বকাপের মতোন মারকিউরি ইভেন্ট তরুণদের স্বপ্ন দেখায়, আমি আশা করি এই বিশ্বকাপও তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং ছেলে-মেয়েরা হাতে ব্যাট তুলে নেবে, সর্বোচ্চ স্তরে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য,’’ সচিন যোগ করেন।
সর্বকালের সবচেয়ে বড় এই আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আরও অন্যান্য কিংবদন্তি খেলোয়াড়দের দেখা মিলবে। ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন দ্য গ্রেট মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেলর, পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ এবং ভারতের সুরেশ রায়না ও প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।
আইসিসির জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও যোগাযোগ ব্যাবস্থার প্রধান ক্লেয়ার ফারলং বলেন, ‘‘সচিনকে আমাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে পাওয়া সত্যিই সম্মানের কারণ আমরা ওয়ানডে উদযাপন করছি এবং আপনারা প্রস্তুত হয়ে নিন এটি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
