Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ গোঁ ধরে বসে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে কোনওমতেই তারা বাংলাদেশ ক্রিকেট দলকে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে পাঠাবে না। বিসিসিআইয়ের তরফে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টকে নির্দেশ জারির পর থেকেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয়। এবং তারা জানায়, মুস্তাফিজুর ইস্যুতে তারা ভারতে খেলতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে । তাই টি২০ বিশ্বকাপে অংশ নেবে, যদি তাদের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরানো হয়। অর্থাৎ শ্রীলঙ্কার মাঠে দেওয়া হয়।

বারবার বলা সত্ত্বেও তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, দেশের সম্মান সবচেয়ে আগে। তাই কোনওরকম আপোস করে ভারতে গিয়ে খেলার প্রশ্ন নেই। আর টি২০ বিশ্বকাপে না খেললে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না রেভিনিউ লাভের দিক থেকে আইসিসির সঙ্গে হয়ে থাকা চুক্তি মতো। বরং ক্ষতি শুধু হবে ক্রিকেটারদের। সেটা তাদের সইতে হবে। কারণ যখন বারবার বিশ্রিভাবে ম্যাচ হেরে ক্রিকেটাররা দেশের সম্মান নষ্ট করে, তখন ওদের পিছনে খরচ হওয়া কাঁড়ি কাঁড়ি টাকা তো ফেরত চায় না বিসিবি ওদের রোজগারের অংশ থেকে।

আইসিসির তরফে প্রথমে অনুরোধ, পরে নিরাপত্তাজনিত আশ্বাস ও শেষে কড়া ভাষায় জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(‌বিসিবি)‌, কোনওভাবেই শেষমুহূর্তে সূচী ও ম্যাচের কেন্দ্র বদলানো সম্ভব নয়। বাংলাদেশকেই ঠিক করতে হবে, তা কী করবে, খেলবে , না সরে দাঁড়াবে টি২০ বিশ্বকাপ থেকে। তারপরও বিসিবি ভারতে এসে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে। তাও শেষবারের মত একটা চেষ্টা করছে আইসিসি ভারতের মাটিতে এসে বাংলাদেশ ক্রিকেট দল যাতে খেলে। তারজন্য জয় শাহর নেতৃত্বে আইসিসিকর প্রতিনিধি দল বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা নিয়েছে সামনা সামনি কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গোঁ ছাড়াতে। সেই বৈঠক শনিবার হওয়ার কথা।

আইসিসির তরফে এর আগে বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি শাখাওয়াত হোসেন, ফারুক আমেদ, ক্রিকেট অপারেশন কমিটির ডিরেক্টার ও চেয়ারম্যান নাজমুল আবেদিন, সিইও নিজামুদ্দিন চৌধুরির সঙ্গে আলোচনা হয়েছে। আইসিসি শীর্ষ কর্তারা বিসিবির প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন, ভারতে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে নিরাপত্তাজনিত কোনও সমস্যা হবে না। একমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের সব দেশের খেলোয়াড়রা ভারতে স্বাগত। বাংলাদেশের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করে আছে। কিন্তু ভবি ভোলবার নয়। তাই শেষবারের মতো বাংলাদেশের মত জানতে আইসিসির প্রতিনিধিরা ঢাকা যাচ্ছেন। এখন দেখার বরফ গলে কিনা এই উদ্যোগে, সেদেশের মাটিতে হওয়া বৈঠকে।

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা রয়েছে কলকাতায় ইডেন গার্ডনসে ৭, ৯ ও ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে। লিগ পর্যায়ের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *