Cart Total Items (0)

Cart

All Sports
আইসিসি ওডিআই বিশ্বকাপ ট্রফি

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর টিকিট বিক্রির প্রথম দিন ছিল। আইসিসি ও বিসিসিআই আগেই ‘বুকমাইশো’কে তাদের অফিসিয়াল টিকিট স্পনসর হিসাবে ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ, বিশ্বকাপের সমস্ত ম্যাচের টিকিট এই ওয়েবমাধ্যম থেকেই ভক্তরা তাদের পছন্দ মতো সংগ্রহ করতে পারবেন। তবে সময় মতো শুরু করা যায়নি টিকিট বিক্রি। দেরিতে চালু হওয়ায় ভক্তরা হতাশ হয়ে পড়েন। ২৫ অগস্ট টিকিট সেল শুরু হলে, এত মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন টিকিট কেনার জন্য, যে সাইট ক্র্যাশ করে যায়। প্রায় ৩৫-৪০ মিনিটের মতো ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিসিআই ও আইসিসির উপর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা।

দিল্লির একজন ভক্ত অতিরাভ কপূর শুক্রবার পিটিআইকে বলেছেন, ‘‘এটি সত্যিই হতাশাজনক। টিকিট বিক্রির সময় এত দেরিতে ঘোষণার পরেও, যদি  কোনও পরিকাঠামো ঠিকঠাক না থাকে, তবে এটি বিসিসিআই এবং আইসিসি সম্পর্কে খুব খারাপ ধারনা তৈরি করে। এই ধরনের ইভেন্টগুলি বিশ্বজুড়ে সংগঠিত হয় ফলে টিকিটের জন্য লোক তো ঝাঁপিয়ে পড়বেই, এইগুলি সাধারণ ব্যপার৷ কেন তারা এত বড় ইভেন্টের জন্য তৈরি নয়।’’

টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাইট ক্র্যাশ করে যায়। তবে আধঘন্টা পর তা কিছুটা বাগে এলেও ততক্ষণে ভক্তরা ধৈর্য হারিয়ে ফেলেন।

‘‘ভারত ছাড়া অন্যান্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে রাত ৮টায়। এখন ৮:০৮, বুকমাইশো অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে। তাহলে যখন ভারতের খেলার টিকিট বিক্রি হবে তখন কী ঘটবে, সেটাই ভাবছি’’, নীলেশ জি বলে একজন টুইটারে লিখেছেন।

চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি ৩১ অগস্ট থেকে শুরু হবে এবং আহমেদাবাদে ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচের টিকিট ৩ সেপ্টেম্বর রাখা হয়েছে। বিসিসিআই এবং আইসিসি ভক্তদের এই ম্যাচের জন্য বিশেষ করে স্বাচ্ছন্দ প্রদানের উদ্দেশে একটি আলাদা দিন বেছে নিয়েছে।

‘‘এই হল বিশ্বকাপের জন্য @বুকমাইশো-এর প্রস্তুতির মাত্রা! দুঃখিত @আইসিসি, কিন্তু মনে হচ্ছে আপনার টিকিটিং পার্টনার ঠিক করে কাজ করতে পারছে না,’’ আর একজন ভক্ত, দ্যুতি পালিত টুইটে লেখেন।

ভারতে ২০১১-তে যখন প্রথম ওডিআই বিশ্বকাপ হয়েছিল, তখনও টিকিট বিক্রি এবং সময়সূচী পরিচালনার জন্য ভক্তদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। বিশ্বকাপ আয়োজকদের নিয়ে সমালোচনার তখনও পড়তে হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *