কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিত শর্মারা। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ ওড়িশার বালাসোরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ চোখে পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ডব্লিউটিসি ফাইনালের আগে ভারত-অস্ট্রেলিয়া দু’দলের ক্রিকেটার-সহ স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেকেই ১ মিনিট নীরবতা পালন করেন।
রোহিত-কোহলিরা মাঠে নামেন হাতে কালো আর্ম ব্যান্ড পরে। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও হাতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। এমনকি দুই ফিল্ড আম্পায়ার-সহ ম্যাচ অফিসিয়ালদেরও জাতীয় সঙ্গীতের সময় কালো আর্ম ব্যান্ড পরে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, গত ২ জুন, শুক্রবার দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনে। সেই দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের ২৮৮ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন ১০০০-এর বেশি মানুষ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
