Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত ১১ নভেম্বর বেঙ্গালুরুতে তাদের শেষ আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল নেদারল্যান্ডস। এর আগে, শ্রীলঙ্কা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী প্রথম দল ছিল এবং তারা ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে।এই ম্যাচ ঘিরে গোটা বিশ্বের উচ্ছ্বাস তুঙ্গে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে এই শ্রীলঙ্কাকে হারিয়েই দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। তার আগে প্রথম ভারতের বিশ্বকাপ এসেছিল ১৯৮৩-তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, যে ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি।

ভারতের গ্রুপের দুই যোগ্যতা অর্জনকারী দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের গ্রুপ পর্বের সূচি নির্ধারিত হয়ে গিয়েছে। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি।

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে

ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

ভারত বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর, মুম্বাই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম নেদারল্যান্ডস, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *