Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ব্যাটারদের বিশেষ করে ঋষভ পন্থের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শনিবার হ্যাগলি ওভালের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১১৬ রানে ৬ উইকেট খুইয়ে রীতিমতো চাপে ভারত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় একটা সম্মানজনক ৩৫৬ রানে। ভারত এখনও প্রথম ইনিংসে পিছিয়ে ২৪০ রানে। হাতে রয়েছে ৪ উইকেট।

নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন(‌২-‌৩৩)‌, ম্যাট হেনরি(‌১-‌২৯)‌, নাথান স্মিথ(‌১-‌২৯)‌ ও জ্যাকব ডাফি(‌২-‌২১)‌ ভারতীয় ইনিংসে ধ্বস নামিয়েছেন।

নিউজিল্যান্ড বোলার জ্যাকব ডাফিকে ছক্কা মেরে ৩৮ বল খেলে ২৩ রান করে ঋষভ পন্থ যখন ভারতীয় ইনিংসকে মজবুত ভিতের ওপর দাঁড় করাবেন বলে মনে হচ্ছিল, ঠিক তখনই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন ভারতীয় উইকেটকিপার-‌ব্যাটার। হঠাৎ করেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ডাফির বলের বাউন্স বুঝতে ন পেরে শট নিলে বল আকাশে উঁচু হয়ে ক্যাচ ওঠে। জেমিসনের সহজ ক্যাচ লুফতে আর কোনও সমস্যা হয়নি। গত বছর গুয়াহাটিতে মার্কো জ্যানসনের বলে এমনই বাজে শট খেলে আউট হন। ওয়াশিংটন সুন্দর ১০ রানে আউট হওয়ার পর দিনের শেষে ক্রিজে রয়েছেন ৭ রানে।

ভারত প্রথম ইনিংস শুরু করেছিল খুব খারাপ ভাবে। যশস্বী জয়সোওয়াল(‌০)‌, দেবদূত পাড়িক্কাল(‌২১)‌, অধিনায়ক শুভমান গিল(‌১৭)‌ প্রথম সেশনে আউট হয়ে প্যালিভিয়ানে ফিরে যান। দ্বিতীয সেশনে আউট হন ঋষভ পন্থ(‌২৩)‌ , কেএল রাহুল(‌২৫)‌,ও ওয়াশিংটন সুন্দর(‌১০)‌।

তার আগে ২৪৬-‌৫ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ৩৫৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টম বান্ডেল ২১১ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। গ্লেন ফিলিপস (‌৩৬)‌ ছাড়া আর কেউ বড় রান পাননি। নাথান স্মিথ ২৬, জেমিসন ১৯ ও হেনরি ১৯ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আকাশ দীপ ৯৯ রানে ৫ উইকেট নেন। গুরনুর ব্রার ও আনশুল কম্বোজ ২টি উইকেট দখল করেন। ওয়াশিংটন সুন্দর ১ উইকেট পান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরাহ একটিও উইকেট নিতে পারেননি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...