Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয মহিলা হকি দল একটা দারুন ঐতিহাসিক বছর শেষ করল ২০২৬ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দিয়ে। শনিবার ভুপালে চীনকে ৩-‌১ গোলে ফাইনালে হারিয়ে। এটা ভারতীয় মহিলা হকি দলের চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড জয়। ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে সোনা জিতে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতার্জনের পর এশিয়ান স্তরে এই সাফল্য ভারতীয় মহিলা দলের মুকুটে আর এক পালক যোগ হওয়া। ভারতীয় মহিলা হকি দল এফআইএইচ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বর উঠে এসেছিল রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচ জেতার পরই।

ভারতের দীপিকা শনিবারও চীনের বিরুদ্ধে ২ গোল করেন। অন্য গোলটি করেন ইশিকা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে হকি ইন্ডিয়া প্রতি খেলোয়াড়ের জন্য ৩ লাখ টাকা ও প্রতি সাপোর্ট স্টাফের জন্য ১.‌৫ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে।

প্রথমে গোল করে এগিয়ে ছিল চীন হাফ টাইমে। ২৫ মিনিটে ওয়েই কিসিআওয়ের করা গোলে। ৩৮ মিনিটে ইশিকা পেনাল্টি কর্নার আদায় করেন। দীপিকা পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান। এই সমতা ফেরানোর গোলটাই ভারতীয় হকি দলকে ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ৪২ মিনিটে নেহা ও লালরেমসিয়ামির মুভ থেকে বল পেয়ে ইশিকা গোল করে ভারতকে এগিয়ে দেন। এক মিনিট বাদেই দীপিকা পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোল করে ৩-‌১ গোলের জয় এনে দেন। শেষ কোয়ার্টারে ভারত ম্যাচের ওপর আধিপত্য বজায় রেখে ট্রফি জেতে।

দিনের অন্য ম্যাচে জাপান ৫-‌২ গোলে মালয়েশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। রিসা সাসাকি হ্যাটট্রিক করেন। টুর্নামেন্টের সেরা গোলকিপার জাপানের কুডো ইউ। রাইজিং স্টার অফ দ্য টুর্নামেন্ট চীনের ওয়েই কিসিয়াও। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন ভারতের দীপিকা। মধ্যপ্রদেশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেলেন ভারতের দীপিকাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...