Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ বার্ষিক টিম র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ভারত টেস্ট ক্রিকেট এবং টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। তবে তারা ওডিআই ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতের ১২১ রেটিং পয়েন্ট। সেখানে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৬। ওডিআইতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের রেটিং পয়েন্ট একই, তবে অস্ট্রেলিয়া দশমিক পয়েন্টে এগিয়ে রয়েছে।  

টেস্টে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ১১৪ পয়েন্ট তাদের। প্রথম পাঁচের বাকি দুই টিম হল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে র‌্যাঙ্কিংয়ে এই উন্নতি রোহিত শর্মা ব্রিগেডের আত্মবিশ্বাস নিঃসন্দেহে অনেকটাই বাড়িয়ে দেবে। ১৫ মাস ধরে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি টেস্ট ফরম্যাটের এক নম্বরে ছিল। এ বার সেই জায়গার দখল নিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে এই প্রথম টেস্ট ক্রমতালিকার এক নম্বরে উঠল ভারত।

টি-২০ ফর্ম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পিছনে ফেলেছেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টিতে ২৬৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের পয়েন্ট ২৬১। ২৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে ওডিআই ফর্ম্যাটে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ভারত তিনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *