Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগেই রায়পুরের স্টেডিয়াম নিয়ে শুরু হয়েছিল একগুচ্ছ বিতর্ক। তবে সব বিতর্ককে দূরে রেখে সঠিক সময়েই শুরু হয় খেলা। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। গত তিন ম্যাচে সব স্কোর ২০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই ২০০-র গণ্ডি তাড়া করেও ম্যাচ জিতেছে দুই দল। তবে এদিন প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে। ১৫৪ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। ২০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

এদিন ভারতের দুই ওপেনার শুরুতেই ভিতটা গড়ে দিয়েছিলেন। যশস্বী জয়সওয়াল ৩৭ ও রুতুরাজ গায়কোয়াড় ৩২ রানে আউট হন। ভারত প্রথম উইকেট হারায় ৫০ রানে। তবে তিন ও চার নম্বরে ব্যাট করতে নামা শ্রেয়াস আইয়ার ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৮ ও ১ রান করেফিরে যান। যেখানে দুই ওপেনার ছেড়েছিলেন সেই মঞ্চে তাঁরা রান করতে ব্যর্থ। তবে আবারও জ্বলে ওঠে সেই রিংকু সিংয়ের ব্যাট। ২৯ বলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাইন্ডারি হাঁকিয়ে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি।

৫০ থেকে ৬৩ রানের মধ্যে তিন উইকেট চলে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল রিংকুর সঙ্গে ধরেন জিতেশ শর্মা। রিংকুর ৪৬-এর সঙ্গে তিনি যোগ করেন ১৯ বলে ৩৫ রান। তিনটি ওভার বাউন্ডারি হাঁকান জিতেশ। ভারতের রান কে ১৬৭-তে নিয়ে যান। কিন্তু এর পর আর কেউ চালিয়ে খেলতে পারেননি। কোনও রান না করেই ফিরে যান অক্ষর প্যাটেল ও দীপক চাহার। চার রান করেন রবি বিষ্ণোই। এক রানে অপরাজিত থাকেন আভেশ খান। ভাারত অস্ট্রেলিয়ার সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখে।

অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নেন বেন ডোয়ারশুইস। দুটি করে উইকেট নেন জেসন বেহেনড্রফ ও তনভীর সংঘা। এক উইকেট নেন অ্যারন হার্ডি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের টি২০ ০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচ জিততেই হত অস্ট্রেলিয়াকে। সেই লক্ষ্যে তাঁরা সফল হয়েই চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচও জিততেই হত অজিদের।

সেই লক্ষ্যে শুরু করে ত্রাভিস হেড ৩১, জোশ ফিলিপ ৮, বেন ম্যাকডারমট ১৯, অ্যারন হার্ডি ৮, টিম দাভিদ ১৯, ম্যাথু শর্ট ২২, বেন ডোয়ারশুইস ১, রান করে আউট হন। ৩৬ রানে ম্যাথু ওয়েড ও ২ রানে ক্রিস গ্ৰিন অপরাজিত থাকেন। শেষ ওভারে জিততে হলে অজিদের দরকার ছিল ৩১ রান। কিন্তু সাত উইকেট হারিয়ে ১৫৪ রানেই পৌঁছতে পারে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে তিন উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার দুই উইকেট নেন।একটি করে উইকেট নেন আবেশ খান ও রবি বিষ্ণোই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *