Cart Total Items (0)

Cart

All Sports
কেএল রাহুল

অলস্পোর্ট ডেস্ক: চোট সারিয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। তবে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তাঁর নতুন রূপ দেখল ভারত। অজিদের বিরুদ্ধে শেষ অবধি ক্রিজে দাঁড়িয়ে লড়াই করে গেলেন রাহুল। ১১৫ বলে অপ্রতিরোধ্য ৯৭ রান তুলে ভারতকে জিতিয়ে দিলেন তিনি। বিরাট ও তাঁর ১৬৫ রানের অসামান্য জুটি নিয়ে এদিন ম্যাচ শেষে কথা বললেন রাহুল। জানালেন, কীভাবে বিরাটের কথামতোন খেলে ম্যাচ হিট করালেন তাঁরা।

রাহুল বলেন, ‘‘সত্যি বলতে প্রথমে আমরা দু’জনেই চাপে ছিলাম। ক্রিজে আসার কিছুক্ষণ পরে বিরাট আমাকে বলেন, আমাদের টেস্ট ক্রিকেটের মতোন খেলতে হবে। এই পিচে বোলারদের ভাল সুযোগ আছে উইকেট নেওয়ার, তাই আমাদের ধরে খেলতে হবে। তারপর দেখব ম্যাচ কেমন দাঁড়ায়। কারণ সেই সময় অজি পেসাররা খুব ভালো বোলিং করছিল। তবে আমাদের পরিকল্পনা কাজে লেগে যায় এবং ম্যাচ আমাদের পক্ষে হয়ে যায়।”

চেন্নাইয়ের মারাত্মক গরমে কিপিং করার পর, ভেবেছিলেন ড্রেসিংরুমে গিয়ে স্নান করে একটু বিশ্রাম নেবেন গ্যালারিতে বসে। কিন্তু সেই সৌভাগ্য  আর হয়ে ওঠেনি বেচারার। ৫০ ওভার কিপিং করার পর, দলের দুর্দশা দেথে আবার ৪১.২ ওভার ক্রিজে ব্যাট করতে নামতে হয় রাহুলকে। তাঁর এই বিশ্রাম ছাড়া পরিশ্রমে দল সাফল্য পায়। ওই গরমের মধ্যেও রাহুলের অলরাউন্ড পারফরম্যান্স ছিল মনে রাখার মতো।

তিনি অকপটে বলেন, “৫০ ওভার কিপিং করার পর ড্রেসিংরুমে গিয়ে স্নান করে সবে বসেছিলাম, দেখি পরপর তিন উইকেট চলে গেল। ফলে আবার মাঠে ছুটতে হল। এরপর বিরাট যেমন নির্দেশ দিয়েছিল সেভাবেই ব্যাট করে গেলাম। এই পিচে ব্যাট করা খুব সহজ ছিল না। মাথা ঠান্ডা রেখে ব্যাট করতে পেরেছি বলেই জয় পেয়েছি।”

দিনশেষে ৯৭ রানে অপরাজিত থাকলেন কেএল রাহুল। শতরানের জন্য মরিয়া হয়ে খেলছিলেন শেষে। মাত্র তিন রান বেশি দরকার ছিল রাহুলের। কিন্তু শেষ বলে ভুলবসত ছয়টা মেরেই গোলমাল করে ফেলেন। শেষ বলটি খেলার পর তাঁর মুখের প্রতিক্রিয়া দেখার মতোন ছিল, তিনি কিছু বুঝে ওঠার আগেই ছক্কা হয়ে যায় বল। সেই নিয়ে কোনও আক্ষেপ আছে নাকি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘শটটা বেশ জোরেই মেরেছিলাম। আসলে শেষের দিকে হিসাব করে খেলছিলাম যেভাবে হোক শতরান যাতে করতে পারি। একমাত্র উপায় ছিল একটি চার এবং ছয় মারা। কিন্তু সেটা আর হয়ে উঠল না। তবে শতরান না করায় কোনও আক্ষেপ নেই। দল জিতেছে এটাই বড় কথা।”

অজি বোলারদের বোকা বানিয়ে ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকলেন লোকেশ রাহুল। মারলেন ৮টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট দাঁড়াল ৮৪.৩৪।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *