Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ বৈভব সূর্যবংশী সম্পর্কে এক রাতের পারফরমেন্স দেখেই নিজেদর মত বদলে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বৈভব সূর্যবংশী। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়ালসের জার্সিতে বৈভবের বিধ্বংসী অর্ধশতরানের ইংনিংস মত বদলাতে বাধ্য করেছে কাইফকে। ১৫ বছরের বৈভবের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নিজের সোসাল মিডিয়া অ্যাকাউন্টে।

আইপিএল ২০২৬য়ে পা রাখার আগে বৈভব সূর্যবংশীকে নিয়ে অনেকের মতো মহম্মদ কাইফের মনে হয়েছিল, গত মরশুমে সাড়া জাগিয়ে শুরু করলেও এবার একইধরনের সাফল্য পাওয়া কঠিন। বৈভবের পক্ষে সেই ফর্ম ধরে রাখা সম্ভব হবে না। সূর্যবংশী গতবছর আইপিএলে টি২০ ক্রিকেটে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করার নজির গড়েছিল। তাতেও কাইফের মনে হয়েছিল, বৈভবকে নিয়ে একটা বাড়াবাড়ি হচ্ছে এত আগে থেকে। বরং ওকে আর একটু সময় দেওয়া উচিত পরিণত হতে।

কিন্তু সোমবার রাতে গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামের মাঠে রাজস্থান রয়ালসের প্রথম ম্যাচে বাঁহাতি ব্যাটার বৈভবের ১৫ বলে অর্ধশতরান, শেষপর্যন্ত ১৭ বল খেলে ৫২ রানের ইনিংসের দাপটে রিয়ান পরাগের দল ১২৮ রান তাড়া করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনায়াস জয় তুলে নেয়। এতেই নিজের মত বদলে ফেলেছেন বৈভবে মজে যাওয়া কাইফ। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বৈভব পরের ধাপে ওঠার জন্য ভালভাবেই তৈরি। ওর উপভোগ্য ও আকর্যণীয় ব্যাটিংয়ের জন্য।

কাইফ বলেছেন, ‘‌ গত মরশুমে আমি ভেবেছিলাম, সূরবংশী একটু বাড়াবাড়িরকম প্রচার পাচ্ছে। বেশি মাতামাতি হচ্ছে অনেক আগে থেকেই। একজন প্রাচীন পন্থী ক্রিকেটার হিসেবে মনে করি, কাউকে বড় মঞ্চের লড়াইয়ে এগিয়ে দেওয়ার তাড়াহুড়ো করা উচিত নয়। সে ধারনাটা বদলে দিয়েছে সূর্যবংশী। একবছর বাদে ওর খেলা দেখে আমি বলতে বাধ্য হচ্ছি, ও পরের ধাপের বড় স্তরের ক্রিকেটের জন্য ভালভাবেই তৈরি। ১৫ বছরের নবীন ক্রিকেটার ম্যাচ জেতানো ইনিংস খেলে মানুষকে আনন্দ দিতে সক্ষম।’‌

মহম্মদ কাইফ মনে করেন খুব দ্রুতই ভারতীয় সিনিয়র দলের কোনও একটা ফরম্যাটে বৈভব সূযবংশী জায়গা করে নেবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *