Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলের অন্যতম সেরা দুই দল মুখোমুখি হবে শুক্রবার। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে জয় পেলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবেন সঞ্জুরা।

শেষ ম্যাচে দু’দলই হেরেছে। তাই জয়ে ফিরতে মরিয়া থাকবে উভয় পক্ষই। মহম্মদ শামির অনবদ্য পারফরম্যান্সও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাতে পারেনি গুজরাতকে। জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ ওভারে হেরে গিয়েছিলেন হার্দিকরা। অন্য দিকে, সঞ্জুরা ২১২ রান তুলেও শেষ ম্যাচ হেরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিনরা তাই শুক্রবার ঘরের মাঠে দলকে জয় এনে দিতে মরিয়া। তাঁদের লড়াই হবে শুভমন গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, হার্দিকদের সঙ্গে। অন্য দিকে রাজস্থানের ব্যাটিংয়ে অধিনায়ক সঞ্জু ছাড়াও আছেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়াররা। শামি ছাড়াও তাঁদের সামলাতে হবে রশিদ খান, নুর আহমেদদের।

এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে রাজস্থানের সংগ্রহ ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে হার্দিকদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে রয়েছেন সঞ্জুরা। তাই শুক্রবার জিতলেই আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসবেন তাঁরা। ঘরের মাঠে সেই সুযোগ নিশ্চিত ভাবেই হাতছাড়া করতে চাইবে না গত বারের রানার্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *