রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা ভারতীয় দলের জন্য। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে ভারত। গত মাসেই বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় হয়েছে ভারতের। শেষ বার আইসিসি ট্রফি জেতার পর কেটে গিয়েছে ১০ বছর। কেন বার বার ব্যর্থ হচ্ছে ভারত উঠে এসেছে প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের কড়া জবাব দিলেন রোহিত শর্মা ।
তিনি মনে করেন দলের জেতার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কেই প্রয়োজন। প্রত্যেককেই ১০০ শতাংশ ফিট থাকতে হবে। কারুর চোট জনিত সমস্যা থাকলে চলবে না।
তাঁর কথায় স্পষ্ট দলে দক্ষ পেসার জসপ্রীত বুমরাহ,শ্রেয়াস আইয়ার এবং মহম্মদ শামিদের মতো ক্রিকেটারদের অভাবের জন্যই দলকে বার বার পরাজিত হতে হচ্ছে।
তিনি জানিয়েছেন মহম্মদ সিরাজ পেস আক্রমনের নেতৃত্ব দিতে চলেছেন বুমরাহ এবং মহম্মদ শামির অনুপস্থিতিতে। যারা এই মুহুর্তে চোট লাগার জন্য বিশ্রামে রয়েছেন।
এছাড়াও এই সফরে দলে থাকছে নবাগত পেসার মুকেশ কুমার। নবদীপ সাইনিকেও দলে ডাকা হয়েছে। এছাড়াও দলে রাখা হয়েছে জয়দেব উনাদকাতকে। ১০-১২ বছরের খেলার অভিজ্ঞতা আছে এই ক্রিকেটারের। গত বছর তিনি বাংলাদেশের বিরুদ্ধে মাঠেও নেমে ছিলেন।
এছাড়াও রোহিত আরও বলেছেন,‘‘এখানে(ওয়েস্ট ইন্ডিজ)ফাস্ট বোলাররা অনেক উইকেট পেয়েছেন। এখন অনেকেই চোটের জন্য মাঠের বাইরে। দুর্ভাগ্যজনকভাবে তাই রোটেশনে প্লেয়ার বদলাতে হচ্ছে। আমাদের কাছে তো আর ফার্স্ট বোলারদের লাইন নেই।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
