Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট: রোহিত শর্মা সবসময়ই তাঁর ভক্তদের প্রশ্নের উত্তর দেন মজার ছলে। সম্প্রতি আমেরিকায় হওয়া একটি অনুষ্ঠানে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ কিছু মজাদার উত্তর দেন রোহিত। তাঁর উত্তর শুনে হেসে ফেলেন ওখানে উপস্থিত সকলে এবং তাঁর স্ত্রী রিতিকা।

৩৬ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওডিআই সিরিজের একটা ম্যাচে খেলেছেন। নবাগত খেলোয়াড়দের তৈরি করতে এবং আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে নতুন খেলোয়াড় নেওয়ার উদ্দেশ্যে রোহিত, বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ মূলত যুব দলকে খেলতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ওডিআই হেরে গেলেও তৃতীয় ওডিআই জিতে এই সিরিজে ভারত ২-১ এ জিতেছে।

বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলছে। কিন্তু আপাতত খেলা থেকে বিরতি নিয়েছেন রোহিত। তবে দলের সঙ্গে আমেরিকাতেই রয়ে গিয়েছেন তিনি। স্ত্রী রিতিকা সাজদে এবং কন্যার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে সস্ত্রীক যোগদান করেছিলেন রোহিত। অনুষ্ঠানে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন কোন পাকিস্তানি বোলারের সামনে ব্যাট করা সব থেকে কঠিন। এর উত্তর তিনি বেশ মজা করেই দেন আর তা শুনে হেসে ফেলেন তাঁর স্ত্রী রিতিকাও।

তিনি বলেন, ‘‘পাকিস্তান দলের সব খেলোয়াড় ভাল। আমি কোনও একজনের নাম নেব না। না হলে এটা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়ে যাবে। প্রথম জনের নাম নিলে দ্বিতীয় জনের খারাপ লাগবে, যদি আমি দ্বিতীয় জনের নাম করি তবে তৃতীয় জনের খারাপ লাগবে। আমার মনে হয় সবাই ভাল।“

রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্যে। পাঁচ ম্যাচের এই সিরিজে আপাতত ০-২-এ পিছিয়ে রয়েছে ভারত।

মঙ্গলবার গায়ানায় সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এশিয়া কাপ ২০২৩-এর আগে অধিনায়ক রোহিতের হাতে আরও কয়েক সপ্তাহ সময় আছে বিশ্রামের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *