Cart Total Items (0)

Cart

All Sports India

Notice: Trying to access array offset on value of type null in /home/sis4ped65gxl/public_html/wp-content/themes/kester/single.php on line 10

অলস্পোর্ট ডেস্ক:দীর্ঘদিন ধরে এশিয়া কাপ-২০২৩ নিয়ে জল্পনা চলছেই। কোথায়, কীভাবে এই কাপ আয়োজিত হবে। ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী টুর্নামেন্টটি খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। হাইব্রিড মডেলকে পিসিবির প্রাক্তন প্রধান নাজম শেঠি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল মেনে নিলেও পাক ক্রীড়ামন্ত্রক এ দাবি মানতে নারাজ। কিন্তু এই এশিয়া কাপ নিয়ে জল্পনার মধ্যেই এক নতুন গুজব মাথাচাড়া দিয়ে ওঠে। যেখানে দাবি করা হয় যে, বিসিসিআই সভাপতি জয় শাহ এশিয়া কাপের জন্য পাকিস্তান ভ্রমণে সম্মতি জানিয়েছেন।

পাকিস্তানের কিছু সাংবাদিকের এই খবরের ফলে, গুজবটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে দু‘দেশে। বেশ কয়েকজন সাংবাদিক এও বলেন যে, যেহেতু জয় শাহ পাকিস্তানে যাবেন এশিয়া কাপের জন্য, তার বিনিময়ে পিসিবি-র প্রধান জাকা আসরফ ভারতে আসবেন আইসিসি বিশ্বকাপ দেখতে। তবে ভারতীয় প্রিমিয়ার লিগের চেয়ারম্যান এবং বিসিসিআই আধিকারিক অরুণ ধুমাল এই প্রসঙ্গটিকে সম্পূর্ণভাবে গুজব বলে উড়িয়ে দেন।

অরুণ ধুমাল পিটিআই-কে বলেন, ‘‘এ ধরণের কোনও সিদ্ধান্ত নেওয়াই হয়নি। না আমাদের ভারতীয় দল পাকিস্তান খেলতে যাবে আর না আমাদের সভাপতি কোনওরকম পাক সফরে যাবেন, এটি গুজবমাত্র। শুধুমাত্র সময়সূচী চূড়ান্ত করা হয়েছে।’’

ধুমাল জানান যে, জয় শাহ এবং জাকা আসরফের ডারবানে দেখা হয়েছিল। যেখানে এশিয়া কাপ সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের মাত্র চারটি ম্যাচ পাকিস্তানে খেলা হবে, বাকি ন‘টি শ্রীলঙ্কাতেই হবে।’’

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দু‘বার একে অপরের মুখোমুখি হতে পারে যদি ফাইনালে পৌঁছয় দু’দল। যদি ভারত ফাইনালে ওঠে তবে ফাইনাল ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। তবে যদি ভারতীয় দল ফাইনালে না উঠতে পারে, তাহলে ফাইনাল ম্যাচ খুব সম্ভবত পাকিস্তানেই হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *