অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা আসন্ন টেস্ট সিরিজের দলে থাকছেন না। যদিও এখনও দল ঘোষণা হয়নি তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর এটাই স্বাভাবিক। তিনি বিসিসিআইকে লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সম্প্রতি দীর্ঘতম ফর্ম্যাটে খেলার সময় বারবার পিঠে খিঁচুনি এবং স্টিফনেসের সমস্যায় ভুগছেন। ৩০ বছর বয়সী রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ এবং বাকি ভারতের মধ্যে আসন্ন ইরানি কাপ ফাইনালেও অংশ নেবেন না।
“শ্রেয়াস আইয়ার লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়েছেন। যুক্তরাজ্যে পিঠের অস্ত্রোপচার করা হয়েছে এবং তার পর তিনি সুস্থ হয়ে ওঠায় খেলায় ফিরেছিলেন, কিন্তু সম্প্রতি দীর্ঘ ফর্ম্যাটে খেলার সময় বারবার পিঠে খিঁচুনি এবং স্টিফনেসের সমস্যা দেখা দিয়েছে। তিনি এই সময়টাকে কাজে লাগাতে চান ধৈর্য্য বাড়াতে এবং শরীরকে পুরোপুরি ফিট করে তুলতে। যদিও তাঁকে ইরানি কাপের জন্য বিবেচনা করা হয়েছে,” বৃহস্পতিবার বিসিসিআই ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে আসন্ন তিনটি একদিনের ম্যাচের জন্য আইয়ারকে ভারত এ-এর অধিনায়ক মনোনীত করা হয়েছে।
দুবাইতে দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট করে বলেন যে, ভারত এ দলের অধিনায়ক হিসেবে আইয়ারের নিয়োগকে ভারতের ভবিষ্যতের ওয়ানডে অধিনায়ক হওয়ার নিশ্চয়তা হিসেবে দেখা উচিত নয়। আগরকর জোর দিয়ে বলেন যে, ম্যানেজমেন্ট এখনও ওয়ানডে দলে নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা করেনি, যার মূল লক্ষ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট দলে স্থিতিশীলতা বজায় রাখা।
“আমি মনে করি না যে আমরা এখনও ওয়ানডে ফর্ম্যাট নিয়ে ভাবছি। শ্রেয়াস একজন সিনিয়র খেলোয়াড়, তিনি আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেন। তিনি সিনিয়রদের একজন। তিনি আগে ইন্ডিয়া এ দলের অধিনায়ক ছিলেন, তার মানে এই নয় যে আমরা তাঁকে আমাদের টেস্ট অধিনায়ক হিসেবে দেখছি। আপনি সকলের মধ্যে একজন নেতার গুণাবলী খুঁজে বের করার চেষ্টা করছেন। ইন্ডিয়া এ সেই সুযোগ দেয়,” আগরকর বলেন।
“তার লাল বলের ক্যারিয়ার নিয়ে বিবৃতিটি সবে সামনে এসেছে। ওয়ানডেতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সে তিনটি ম্যাচ পাবে। সবকিছুর চেয়েও বেশি আমরা চাই সে ভালো খেলুক,” তিনি যোগ করেন।
অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে ভারত এ-এর একদিনের ম্যাচে আইয়ার নেতৃত্ব দেবেন। এছাড়া দলে রয়েছেন, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ শেড়গে এবং ভিপরাজ নিগমকে নিয়ে গঠিত দলে এশিয়া কাপের দায়িত্ব পালনের পর সিনিয়র দল থেকে যোগ দেবেন তিলক ভার্মা, অভিষেক শর্মা, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। যাঁরা শেষ দু’টি ম্যাচের জন্য দলে শক্তি যোগাবে এই দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
