Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২৪ মে, শনিবার মুম্বইয়ে সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে শুভমান গিলকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল নির্বাচনের জন্য বোর্ডের সদর দপ্তরে আলোচনায় বসেছিলেন। গত কয়েকদিন ধরেই মনে করা হচ্ছিল যে কোনও সময় ঘোষণা হতে পারে ভারতীয় টেস্ট দল। শেষ পর্যন্ত শনিবার তা ঘোষণা হয়ে গেল।

ইংল্যান্ড সফরের জন্য শুভমান গিলের ডেপুটি হিসেবে ঋষভ পন্থকে বেছে নেওয়া হয়েছে। সাই সুধর্শন এবং অর্শদীপ সিং-এর মতো খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ডাকা হয়েছে। বড় সিদ্ধান্তের মধ্যে, ফিটনেস সমস্যার কারণে মহম্মদ শামিকে দলে রাখা হয়নি, যেখানে যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মতো খেলোয়াড়দের ১৮ জনের দলে রাখা হয়েছে। ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, যিনি দলের সাথে ভ্রমণ করছিলেন, তিনি আরও একটি সুযোগ পাচ্ছেন।

দেখে নিন ভারতীয় দল—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *