অলস্পোর্ট ডেস্ক: কিংবদন্তী ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের জীবনাবসান। ৮৯ বছর বয়সে ৯০ তম জন্মদিনের দু’সপ্তাহ আগে। সর্বকালের দুই সেরা ক্রিকেটারের মধ্যে সোবার্স একজন। অন্যজন ডোনাল্ড ব্র্যাডম্যান। খেলোয়াড় জীবনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক অলরাউন্ডারকে ‘ ক্রিকেটার রাজা’ বলেই সকলের কাছে জনপ্রিয় ছিলেন। উইজডেনের ক্রিকেটারপ অফ দ্য ইয়ার খেতাব মাত্র দুই ক্রিকেটার তিনবারের বেশি পেয়েছেন। ১৯৩০ থেকে ১৯৪৮য়ে মধ্যে ডোনাল্ড ব্র্যাডম্যান জেতেন ১০ বার, সোবার্স পান ৮বার, ১৯৫৮ থেকে ১৯৭০য়ের মধ্যে।
নিজের জীবনের শেষ প্রান্তে ডোনাল্ড ব্র্যাডম্যান বলেছিলেন, ‘সোবার্স আমার দেখা সেরা অলরাউন্ড ক্রিকেটার। ও মাঠে আম্পায়িং ছাড়া সব কিছু সাফল্যের সঙ্গে করতে পারে।’ বিশ্বের প্রথম তিন অলরাউন্ডারের মধ্যে সোবার্সকে রেখেছিলেন ব্র্যাডম্যান। সোবার্স ছিলেন দুরন্ত ফিল্ডার। তিনি অবসর নেওয়ার পর কলিন কাউড্রে ও ওয়ালি হ্যামন্ড তাঁর থেকে বেশি ক্যাচ ধরেন,উইকেটকিপার ছাড়া। বাঁহাতি স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করার পর থেকে ২৩৫ উইকেট নেন সোবার্স।
ব্যাটার হিসেবে সোবার্সের কৃতিত্ব কিছু কম নয়। মাত্র ১৬ বছর বয়সে বারবাডোজ দলের হ্যয়ে খেলে নিজের জাত চেনান সোবার্স। ১৭ বছর বয়সে ১৯৫৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক টেস্টের ৪ উইকেট নেন, ব্যাটে করেন অপরাজিত ১৪ ও ২৬ রান করেন ৯ নম্বরে ব্যাট করতে নেমে। ১৯৫৮ সালে মাত্র ২১ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন। সোবার্সের ওই ইনিংসে ছিল ৩৮ বাউন্ডারি, কোনও ছক্কা ছিল না। তিনিই প্রথম ব্যাটার যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। ১৯৭৪য়ে সোবার্স যখন শেষ টেস্ট খেলেন, তখন ব্যাটে তাঁর রান ছিল ৮০৩২।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
