Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলাদেশের প্রতি আইসিসির ‘‌অবিচারের’‌ প্রতিবাদে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তারা সাফ জানিয়েছে, টি২০ বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ বয়কট করছে। এতে বিশ্বকাপের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে। আইসিসি ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে প্রেস রিলিজে, পাকিস্তানের পছন্দমতো ম্যাচ খেলার সিদ্ধান্তে। পাকিস্তানের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাভাস্কার।

ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির কড়া পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের আচরণ করার সাহস দেখাতে না পারে। গাভাস্কারের বক্তব্য, ‘‌ যদি কেউ টুর্নামেন্ট শুরু মুহূর্তে সরে দাঁড়ায়, তাহলে সেটা নিঃসন্দেহে একটা বড় ইস্যু। আগে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলে, সেটা অন্যরকম হত। কিন্তু সেটা তো হয়নি। বরং টুর্নামেন্ট শুরু হতে কয়েকদিন বাকি থাকতে, এভাবে সরে দাঁড়ানো মানা যায় না। তাই আইসিসির উচিত কড়া ব্যবস্থা নেওয়া। জানি না, আইসিসি কীঘরনের পদক্ষেপ নেবে, কারণ এর সঙ্গে অন্যান্য বোর্ড জড়িয়ে আছে। তাই এটা কোনও একজনের সিদ্ধান্তের ওপর ব্যবস্থা নেওয়া নির্ভর করছে না। তবে যাই হোক, এমনকিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনও দল এইধরনের কান্ড ঘটাতে না পারে।’‌

গাভাস্কার মনে করেন, পাকিস্তানের এই ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসির উচিত পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। বলেন, ‘‌ পাকিস্তান সরকারের সিদ্ধান্তে আইসিসি যে অসন্তুষ্ট, সেটা বলাই বাহুল্য সম্ভবত আইসিসি আইনি ব্যবস্থা নেবে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কট করায়। তার ফল কী হবে, তা বলতে পারব না।’‌

অন্য একটি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সুনীল গাভাস্কার। তাঁর মতে, আইসিসির শাস্তির খাঁড়ার কথা ভেবে, আর চারধার থেকে সমালোচনার ঝড় উঠলে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চার পাঁচ দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ফেললে অবাক হবেন না। অতীতে এমন ব্যাপার আগেও ঘটেছে। দেখা যাক, এবারও আগেরমতো পাকিস্তানের মতো বোধোদয় হলে ভাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *