ধোনিকে পিছনে ফেললেন তেওয়াটিয়া। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল পঞ্জাব ম্যাচে এই ম্যাচের শেষ বলে রাহুল তেওয়াটিয়া চার মেরে গুজরাট টাইটানসকে জয়ী করেছিলেন। রাহুল তেওয়াটিয়া ম্যাচটি নট আউট শেষ করেন। এই ইনিংস খেলার পরে একটি বিশেষ ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠিকে পিছনে ফেলে দিয়েছেন গুজরাট জায়ন্টসের রাহুল তেওয়াটিয়া।
আইপিএল ২০২০ সাল থেকে, রাহুল তেওয়াটিয়া সর্বাধিকবার অপরাজিত থাকা একজন ভারতীয় ব্যাটার যিনি সফল ভাবে রান তাড়া করে জিতেছেন। এই ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠিকে পিছনে ফেলেছেন রাহুল তেওয়াটিয়া। তিনজনই ২০২০ সাল থেকে ছয় বার এই কীর্তি করেছেন। তবে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাটকে জিতিয়ে এই লিস্টে সকলের উপরে জায়গা করলেন রাহুল তেওয়াটিয়া। কারণ এখনও পর্যন্ত সপ্তমবারের মতো ম্যাচ ফিনিশ করার কাজটি করলেন তিনি।
শেষ দুই বলে জয়ের জন্য তাদের দরকার ছিল চার রান। রাহুল তেওয়াটিয়া পঞ্চম বলে স্ট্রাইক পেয়েছিলেন এবং তিনি একটি চার মেরে গুজরাট টাইটানসকে জয়ী করেন। এভাবেই ইতিহাসের খাতায় নিজের নাম তুলে দেন রাহুল তেওয়াটিয়া। রান চেসের ব্যপারে দীনেশ কার্তিক ও মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দেন রাহুল তেওয়াটিয়া।
