Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইংনিস খেলে ভারতীয় দলের শক্তিমান ব্যাটার বৈভব সূর্যবংশী গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। স্বাভাবিকভাবেই অনেকে এই প্রশ্ন করতে শুরু করেছেন এমন ব্যাটিংয়ের পরও কেন ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ পাবে না?‌ রেকর্ড সংখ্যক ৪ ও ৬য়ের বন্যা বইয়ে দেওয়া ১৪ বছরের বিহারের বীর বালক ক্রিকেটার বৈভবের আপাতত ভারতীয় সিনিয়র দলে খেলা আটকে রয়েছে নিয়মের বেড়াজালে।

সেই নিয়মটা কী?‌ আইসিসির বেঁধে দেওয়া বয়সের শর্ত। নবীন ক্রিকেটারদের ওপর বাড়তি শারীরিক ও মানসিক চাপ যাতে না পড়ে, তার জন্য আইসিসি আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র দলে খেলার বয়সের সীমা ১৫তে বেঁধে দিয়েছে। ফলে বিসিসিআই চাইলেও বৈভবকে সিনিয়র দলে এখনই খেলাতে পারছে না ১৫ বয়স বয়স না হওয়ায়। বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের কান্ডারী এখন বয়স তা ১৪ বছর। বৈভবের ১৫ বছর পূর্ণ হবে ২০২৬ সালের ২৭ মার্চ। ততদিন পর্যন্ত ভারতের সিনিয়র দলে ঢোকা মুলতুবি থাকছে আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে ঝড় তোলা বৈভবের।

সিনিয়র দলে অচিরেই ঢুকে পড়ে শচীন তেন্ডুলকারের কম বয়সে খেলার রেকর্ড হয়ত ভেঙে দেবে বৈভব, তবে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাবে না এই বিরল প্রতিভার ক্রিকেটার। এখানেও নিয়ম বাধা হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআইয়ের নিয়ম, নতুন নতুন প্রতিভা তুলে আনতে জুনিয়র ক্রিকেটারদের জন্য একবারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। তাই বৈভব যতই ফাইনালের ও টুর্নামেন্টের সেরা হোক না কেন, ২০২৮ বা ২০৩০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার আর খেলার সুযোগ নেই, ১৯য়ের বয়সের গন্ডি না পেরোলেও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *