Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। জুন মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ৭ জুন থেকে ওভালে শুরু হবে মহারণ। ইতিমধ্যেই সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই দলে দীর্ঘ দিন বাদে কামব্যাক করেছেন একদা দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণা করল বিসিসিআই। দায়িত্ব দেওয়া হল অনিল প্যাটেলকে।

এই মুহূর্তে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন অনিল প্যাটেল। কেনিংটন ওভালে ৭-১১ জুন অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ফাইনালেই ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলাবেন অনিল প্যাটেল। উল্লেখ্য, এইবারেই এই দায়িত্ব প্রথম বার নয় অনিলের। এর আগেও ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি। এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। একাধিক সফরে ভারতীয় দলের সঙ্গে থেকেছেন অনিল। ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি। ওই বছর ফাইনালে বাংলাদেশের কাছে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।

বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, ‘অনিল প্যাটেল কিছু দিনের মধ্যেই দলের সঙ্গে ইংল্যান্ডে রওনা দেবেন। আইপিএলের প্লে-অফে যাওয়া দলের যে সব ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে তিনি রওনা দেবেন। আইপিএল শেষ হওয়ার পরপরেই তিনি রওনা দেবেন ওভালের উদ্দেশ্যে।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *