অলস্পোর্ট ডেস্ক: যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবের তরুণ ভারতীয় জুটি তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হতে চলেছেন। জয়সওয়াল ধীরে ধীরে ভারতীয় দলের জন্য একজন সব ফর্ম্যাটে খেলা বিশ্বস্ত খেলোয়াড় হয়ে উঠছেন। অন্যদিকে দুবে ভারতীয় টি২০ দলের অন্যতম একজন হয়ে ওঠার চেষ্টায় কোনও ঘাটতি রাখছেন না। গত বছরের মার্চে যখন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন এই দু’জনের নাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর তালিকায় ছিল না, তবে একটি প্রতিবেদন অনুসারে তারা এবার এই জায়গা পাওয়ার কাছাকাছি রয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার মতে, জয়সওয়াল এবং দুবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট প্রভাবিত করেছেন কেন্দ্রীয় চুক্তিতে তাদের জায়গা অর্জনের জন্য। যেখানে জয়সওয়াল ভারতীয় দলের জন্য একজন নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটার হয়ে উঠছেন। দুবেকে চোট-প্রবণ হার্দিক পাণ্ড্যের নিখুঁত ব্যাকআপ হিসাবে দেখা হচ্ছে। তবে, নির্বাচকরা চান দুবে আরও বোলিং করুক এবং তার সেকেন্ডারি দক্ষতার জায়গাকে আরও মজবুত করুন। মিডল-অর্ডারে তার পাওয়ার-হিটিং দিয়ে ইতিমধ্যেই তিনি মুগ্ধ করে চলেছে।
“নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট চায় তিনি আরও বেশি করে বল করুক, কারণ এটি একজন খেলোয়াড় হিসাবে দুবের কেরিয়ারে বাড়তি মূল্য যোগ করবে। এই কারণেই তিনি এই সিরিজে বেশ কিছুটা বোলিং করছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে তাঁর জায়গা নিশ্চিত করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি চোটপ্রবণ হার্দিক পাণ্ড্যের আদর্শ ব্যাকআপ,” বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জয়সওয়ালের। তারপর থেকে, তিনি ৪৫.১৪ গড়ে ৩১৬ রান করেছেন, একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। সংক্ষিপ্ততম ফর্ম্যাটের ক্ষেত্রে, জয়সওয়াল ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন, ১৬৩.৮১ স্ট্রাইক রেট এবং ৩৫.৫৭ গড়ে ৪৯৮ রান করেছেন।
অন্যদিকে, দুবে, যিনি প্রায় তিন বছর পর ভারতের টি২০ দলে ফিরেছেন, তিনি ২০টি টি-টোয়েন্টি খেলেছেন যাতে তিনি ৪৫.৮৩ গড়ে ২৭৫ রান করেছেন। এছাড়া তাঁর নামের পাশে ৮ উইকেট রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
