Cart Total Items (0)

Cart

All Sports

বাংলাদেশে আসছেন লিয়োনেল মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানালেন জুন মাসে ঢাকায় আসতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন জানালেন যে, আর্জেন্টিনার বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেগুলি চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসে আর্জেন্টিনার ঢাকায় আসা নিশ্চিত হয়ে যাবে।

এর আগে কলকাতায় খেলে গিয়েছেন মেসি। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন মেসিরা। এ বার বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনা কোন দেশের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। সালাউদ্দিন বলেন, “আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় নিশ্চিত। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেগুলো চূড়ান্ত হয়ে গেলে জুন মাসে বাংলাদেশে আসবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। ইতিমধ্যেই সেই স্টেডিয়ামের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কোন দেশের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে তা এখনও ঠিক হয়নি। আমাদের কিছু নাম পাথাবে আর্জেন্টিনা। তার পর ঠিক হবে কোন দেশ খেলবে।”

২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিলেন তাঁরা। মেসি সেই ম্যাচে গোল করতে না পারলেও তাঁর কর্নার থেকে হেডে গোল করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ৮৫ হাজার দর্শক। গোল করতে না পারলেও মেসি সেই ম্যাচে মাঠ জুড়ে খেলেছিলেন। তাঁর খেলা মন ভরে উপভোগ করেছিলেন কলকাতার দর্শকরা। এ বার সেই সুযোগ ঢাকার ফুটবল সমর্থকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *