Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ৫০ বছরে পা দিলেন প্রদীপ রায়। না বয়সে নয়, তাঁর ধারাভাষ্যকর হিসেবে বয়স হল ৫০। হাফসেঞ্চুরি করে ফেললেন তিনি। আর তাঁর ধারাভাষ্যের ৫০ বছরকে গান দিয়ে সেলিব্রেট করলেন ভুবন চট্টোপাধ্যায়। তিনি প্রাক্তন ফুটবলার তো বটেই, তবে পরবর্তী সময়ে নিজেকে পরিচিত করেছেন গায়ক হিসেবে। তাঁরই গানের মাধ্যমে শনিবার প্রেস ক্লাবে উদযাপন করা হল প্রদীপের পঞ্চাশ।

সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আইএফএ-এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মহিলা ফুটবলার ও প্রথম মহিলা অর্জুন শান্তি মল্লিক, প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দ্যোপাধ্যায় ও গৌতম সরকার। আর অবশ্যই ছিলেন প্রদীপ রায়। ছিলেন লেখক-গায়ক ভুবন চট্টোপাধ্যায়, গায়িকা কাকলি চট্টোপাধ্যায়। ঈশিতা দাসের আবৃত্তি দিয়ে প্রদীপ রায়কে সংবর্ধনা জানানো হয়। ছিল প্রদীপ রায়কে নিয়ে গানের সঙ্গে নাচের অনুষ্ঠান। যেমন ছিল বাংলা গান, তেমনই ছাল ইংরেজি গানও।

১৯৭৫ সালে ইস্টবেঙ্গল-উয়াড়ি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল প্রদীপ রায়ের ধারাভাষ্যকর জীবন। যা আজও চলছে। কোনও কিছুই থামাতে পারেনি তাঁকে। তাঁকে নিয়ে এই উৎসব তাই হয়তো খুবই তাৎপর্যপূর্ণ। মঞ্চে থাকা সকলেই তাঁর দীর্ঘ ৫০ বছরের ধারাভাষ্যের সময় নিয়ে স্মৃতিচারণ করলেন। সবার হাতে তুলে দেওয়া হল মেমেন্টো। সবার তরফে প্রদীপ রায়ের জন্য আরও ৫০ বছরের ধারাভাষ্য জীবনের শুভেচ্ছা জানিয়ে গেলেন সবাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *