Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে জোড়া প্রাপ্তি হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এক তো আদালতের রায়ে একদিন আগেই তারা জে‌নে গিয়েছে, গতবারের চ্যাম্পিয়ন তারাই। এই বছরের চ্যাম্পিয়নশিপ থেকেও এক ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের সামনে জোড়া প্রাপ্তি হতে চলেছে কলকাতা জায়ান্টের। গত মরসুমের ট্রফি তুলে দেওয়া হবে তাদের হাতে। আর শিরোপা ধরে রাখার লক্ষ্যে, ইস্টবেঙ্গল এফসি সোমবার বিকেলে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে বিকেল তিনটেয় চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ফাইনাল ম্যাচে ইউনাইটেড এসসি-র মুখোমুখি হবে।

৪০টি সিএফএল শিরোপা নিয়েই রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে খেলতে নামবে যারা বর্তমানে দুই ম্যাচেছয় পয়েন্টে রয়েছে, গোল পার্থক্য: +৫, চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের কেবল একটি ড্র প্রয়োজন।

১১টি খেলায় ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে শীর্ষে থাকার পর, ইস্টবেঙ্গল তাদের প্রথম দু’টি চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচ যথাক্রমে ইউনাইটেড কলকাতা এসসি এবং ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জিতেছে, এবং টানা ছয় ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে।

অন্যদিকে গ্রুপ বি-তে শীর্ষে শেষ করা ইউনাইটেড এসসি সোমবার জিতলে চ্যাম্পিয়ন হতে পারে তারাও। কলকাতা কাস্টমসের বিরুদ্ধে তাদের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জয়ের পর, ইউনাইটেড ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে গত বৃহস্পতিবার সুরুচি সংঘের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে।

যে কারণে ইউনাইটেড এসসি-কে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল বি টিমের প্রধান কোচ বিনো জর্জের গলায় সতর্কতা, তিনি বলেন, “ইউনাইটেড গ্রুপ বি-তে শীর্ষে ছিল, তাই তারা অবশ্যই একটি শক্তিশালী দল। লিগ এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের খেলোয়াড়রা ধীরে ধীরে উন্নতি করেছে। আমাদের ঘরের মাঠে নির্ণায়ক খেলা আমাদের খেলোয়াড়দের জন্য একটি বিশাল অনুপ্রেরণা হবে। আমি আমাদের ভক্তদের অনুরোধ করব আগামীকাল ইস্টবেঙ্গল মাঠ ভরিয়ে তুলুন এবং আমাদের ছেলেদের সমর্থন করুন কারণ আমরা আমাদের সিএফএল শিরোপা রক্ষার জন্য আমাদের সেরাটা দিচ্ছি,” তিনি বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *