Cart Total Items (0)

Cart

All Sports
এএফসি এশিয়ান কাপ ২০২৪

অলস্পোর্ট ডেস্ক: আগামী মাসে দোহায় এশিয়ান কাপের জন্য সম্ভাব্য ৫০ সদস্যের তালিকা ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ ।

এশিয়ান কাপের গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া (১৩ জানুয়ারি), উজবেকিস্তান (১৮ জানুয়ারি) এবং সিরিয়ার (২৩ জানুয়ারি) বিরুদ্ধে খেলবে ভারত। প্রতি গ্রুপের সেরা দুটি দল ও চারটি সেরা তৃতীয় স্থানাধিকারী দল শেষ ষোলোয় উঠবে।

৩০ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শিবির শুরু করবে ভারতীয় দল। সেই শিবিরের জন্যই এই সম্ভাব্য দল ঘোষণা করলেন স্টিমাচ।

সম্ভাব্য দলে আছেন:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ, ধীরজ সিং, গুরমিত সিং চহাল।

ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, বিকাশ ইউমনাম, লালচুঙনুঙ্গা, সন্দেশ ঝিঙ্গন, নিখিল পূজারি, চিংলেনসানা সিং, প্রীতম কোটাল, হরমিপম রুইভা, শুভাশিস বোস, আশিস রাই, আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট, আময় রানাওডে।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, রোহিত কুমার, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, উদান্ত সিং, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, সহাল আব্দুল সামাদ, গ্ল্যান মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাঙরি, লালেংমাউইয়া রালতে, বিনীত রাই, নিনথোঙ্গানবা মিতেই, নাওরেম মহেশ সিং।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলি, ফারুখ চৌধুরি, নন্দকুমার শেখর, শিবশক্তি নারায়ণন, রাহুল কেপি, ঈশান পন্ডিতা, মনবীর সিং, কিয়ান নাসিরি, লালিয়ানজুয়ালা ছাঙতে, গুরকিরাত সিং, বিক্রম প্রতাপ সিং, বিপিন সিং, জেরি মাওয়িঙথাঙ্গা, পার্থিব গগৈ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *