Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার রাতে সেভিয়ার খেলোয়াড়রা ক্লাবের অনুশী‌লন মাঠেই রাত কাটাতে বাধ্য হয়, কারণ ক্ষুব্ধ সমর্থকরা বাইরে টানা বিক্ষোভ দেখাচ্ছিল। যে কারণে নিরাপত্তার কথা ভেবে প্লেয়ারদের মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেল্টা ভিগোর কাছে দলের ৩-২ গোলে পরাজয়ের পর প্রায় ১০০ জন ক্ষুব্ধ সমর্থক সেখানে জড়ো হয়। কিছু “আল্ট্রা” যারা অনুশীলন মাঠের ভিতরে ঢোকার চেষ্টা করছিল তাদের বাধা দেয় পুলিশ। উত্তেজিত সমর্থকরা খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের বাসটিতে প্রজেক্টাইল ছোঁড়ে যখন বাসটি প্লেয়ারদের নিয়ে যাওয়ার জন্য ফিরে আসে, এবং খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক মন্তব্যও ছুঁড়ে দিতে থাকে। “সেভিয়া তার কর্মচারী, খেলোয়াড়, কারিগরি কর্মী এবং ব্যবস্থাপনার উপর অস্বাভাবিক সহিংস আক্রমণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবে,” রবিবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

ভিগোতে পরাজয়ের ফলে সেভিয়া ১৬তম স্থানে রয়েছে, অবনমন থেকে ছয় পয়েন্ট উপরে এবং তিনটি ম্যাচ বাকি আছে।

“সেভিয়া এই শনিবারের মতো সহিংসতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যেকোনও প্রতিবাদের তীব্র নিন্দা জানাচ্ছে,” ক্লাবটি তাদের বিবৃতিতে আরও বলেছে।

মঙ্গলবার টেবিলের তলানিতে থাকা একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে সেভিয়া লাস পালমাসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *