ক্রিস্টোফ গাল্টিয়ার
অলস্পোর্ট ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইন কোচ ক্রিস্টোফ গালটিয়ার ও তার ছেলেকে বর্ণ বৈষম্যের তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিস প্রসিকিউটর শুক্রবার এএফপিকে এই কথা জানিয়েছেন। ২০২১-২২ মরসুমে তাঁকে কোচ করার সময় তিনি খেলোয়াড়দের সম্পর্কে বর্ণবিদ্বেষী এবং ইসলামোফোবিক মন্তব্য করেছিলেন বলে দাবি করা হয়। এর পরে এপ্রিলে শুরু হওয়া একটি তদন্তের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনজীবী বলেছেন যে গাল্টিয়ার এবং তার ছেলে জন ভ্যালোভিক-গালটিয়ের – একজন খেলোয়াড়ের এজেন্ট – যাদের জেরার পর এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
২০২৩-এ পিএসজি ১০টি হারের মুখ দেখারর পরে, পিএসজির কাতারি মালিকরা গ্যালটিয়ারকে বরখাস্ত করতে চলেছেন। শেষ ১৬-তে যাওয়ার যে দলের মূল লক্ষ্য ছিল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেরিয়ে সেটা হাতছাড়া হয়েছে। তার সঙ্গে এই অভিযোগ আগুনে ঘি-এর কাজ করেছে বলেই মনে করা হচ্ছে। গত এপ্রিলে প্রথম ফরাসি গণমাধ্যমে এই অভিযোগ উঠে।
অভিযোগ যে প্রাক্তন নিস স্পোর্টিং ডিরেক্টর জুলিয়েন ফোরনিয়ার ২০২১-২২ মরসুমের শেষে একটি ই-মেল লিখেছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন যে গাল্টিয়ার নিস দলের বেশ কয়েকজন সদস্যের প্রতি বৈষম্যমূলক মন্তব্য করেছেন। “তিনি (গাল্টিয়ার) আমাকে বলেছিলেন যে দলের বাস্তবতা সম্পর্কে আমার হিসাব নেওয়া উচিত এবং কার্যত আমাদের দলে এত কৃষ্ণাঙ্গ এবং মুসলমান থাকা উচিত নয়,” দাবি করেছেন ফোর্নিয়ার।
“তিনি আমাকে বলেছিলেন যে তিনি দলের অবস্থা পরিবর্তন করতে চান এবং মুসলমান প্লেয়ারের সংখ্যা সীমিত করতে চান।” গাল্টিয়ার বলেছেন যে তিনি এই দাবির কারণে খুবই হতাশ এবং অভিযোগ অস্বীকার করেছেন। ফোরনিয়ার ২২ মে এএফপিকে ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসাবে ডাকা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
