Cart Total Items (0)

Cart

All Sports India
শঙ্করলাল চক্রবর্তী

অলস্পোর্ট ডেস্ক: সদ্য প্রো লাইসেন্স পেয়েছেন। বাংলা থেকে তিনিই প্রথম যি‌নি প্রো লাইসেন্স কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। তার পর প্রশ্ন একটা ছিলই। এই প্রো লাইসেন্সও কি বাঙালি কোচকে ভারতীয় ফুটবলে শীর্ষস্থানীয় লিগ দলে হেড কোচের জায়গা করে নিতে দেবে? সেই জায়গায় যেতে ভারতীয় ফুটবলকে আরও সময় দিতে হবে। কারণ এখনও ভারতীয় ফুটবল ক্লাবগুলো খুব বেশি পরিমাণে নির্ভর করে রয়েছে বিদেশি কোচেদের উপর। তবে তার মধ্যেই ফুল ফোঁটাচ্ছে‌ন বাংলার কোচ শঙ্করলাল চক্রবর্তী । এবার তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন এফসি বেঙ্গালুরু ইউনাইটেড-এর।

এর আগে তিনি একক দায়িত্বে বিভিন্ন দলকে সাফল্য এনে দিয়েছেন। তার মধ্যে অন্যতম মোহনবাগান। এর পর ভবানীপুর, সুদেবা এফসি, মহমেডানের মতো দলেও হেড কোচের দায়িত্ব সামলেছেন। তবে প্রো লাইসেন্স হওয়ার পর কোনও আইএসএল দল থেকে ডাক আসেনি তাঁর কাছে। শেষ পর্যন্ত তাঁকে যেতে হচ্ছে বেঙ্গালুরুতে। এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের কোচ হিসেবে শীঘ্রই যোগ দিচ্ছেন তিনি। আপাতত এই দলের দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার কথা। কিছু‌ সমস্যা থাকলেও তা মিটে গেলে মূল পর্বেও খেলতে দেখা যেতে পারে বেঙ্গালুরু ইউনাইটেডকে।

তবে বাংলার কোচকে যে সম্মান ভিন রাজ্য দিচ্ছে তা দেখে যদি বাংলার দল কিছুটা উদ্বুদ্ধ হয়। এখনও সরকারিভাবে দলের তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে যা খবর দ্রুত দলের হেড কোচ হিসেবে নাম ঘোষণা হবে শঙ্করলাল চক্রবর্তীর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *