বাংলার প্রথম প্রো লাইসেন্স কোচ শঙ্করলাল চক্রবর্তী । কলকাতার বড় দলে কোচিং করিয়েছেন, অল্প সময় হলেও দাপটের সঙ্গে। তবে তখনও আইএসএল শুরু হয়নি।
এখনও ভারতীয় ফুটবল ক্লাবগুলো খুব বেশি পরিমাণে নির্ভর করে রয়েছে বিদেশি কোচেদের উপর। তবে তার মধ্যেই ফুল ফোঁটাচ্ছেন বাংলার কোচ শঙ্করলাল।
