Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বিশ্বে কে সেরা?‌ কে এগিয়ে, এনিয়ে বিতর্ক চলছেই দীর্ঘসময় ধরে। লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত থেকে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে। বর্তমানে তাতে জুড়ে গেছে স্পেনের ফুটবল তারকা লামিনে ইয়ামালের নাম। কিংবদন্তী প্রাক্তন ফুটবলার জাভি ফার্নান্ডেজ মনে করেন, বার্সিলোনার তারকা ফুটবলার ইয়ামান শ্রেষ্ঠতের বিচারে ছুঁয়ে ফেলতে পারেন মেসিকে অদূর ভবিষ্যতে। তবে এখন থেকেই এইধরনের তুলনার চাপ নিয়ে খেলতে নারাজ স্পেন জাতীয় দলের অন্যতম ভরসা ইয়ামাল। তিনি নিজের মতোই চলতে চান।

জাভির মতে, ‘‌ মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অমূলক নয়। ও আমার খুব পছন্দের ফুটবলার। তবে ও মেসির মতো খ্যাতির চুড়ায় পৌঁছবে কিনা, সেটা নির্ভর করছে ওর ওপরই। ওর মালসিকতা ও ইতিহাস গড়ার ক্ষমতা ও ইচ্ছার ওপর। ইয়ামাল বিশ্বের সেরা ফুটবলার হয়ে উঠতে পারে। সেই দৌড়ে ও ঢুকে পড়েছে।’‌ সম্প্রতি ব্রাজিলিয়ান লেজেন্ড রোমারিওর সঙ্গে এক কথোপকথনে নিজের এই অনুভূতির কথা তুলে ধরেছেন জাভি।

ইয়ামাল আপাতত চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। বার্সিলোনার হয়ে আর কোনও এই মরশুমে খেলবে না। আপাতত রিহ্যাব সারছেন ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে। জাভির বিশ্বাস, স্পেনের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল। বলেছেন, ‘‌ স্পেন বিশ্বকাপ জিততে পারে ইয়ামালে ভর করে। স্পেনের জার্সিতে দ্বিতীয় তারা জুড়লে ভাল লাগবে। এটা ওদের প্রাপ্য। আমাদের দেশটাই ফুটবল পাগল। জীবনের সঙ্গে ফুটবল ওতপ্রেতভাবে জড়িয়ে গেছে। লুইস দ্য লা ফুয়েন্তে বড় কোচ। আশা করি তিনি স্পেনকে বিশ্বকাপ জিততে সঠিকপথে পরিচালনা করবেন।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *