Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সে জাতীয় কোচের দায়িত্ব নেওয়ার কথা জিনেদিন জিদানের। তার আগে তিনি বলেন, এই পদটি “একটি স্বপ্ন” এবং তিনি এটি গ্রহণের জন্য “অধীর আগ্রহে” অপেক্ষা করছেন। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫২ বছর বয়সী জিদান সোমবার তাঁর দীর্ঘদিনের স্পনসর অ্যাডিডাস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর মনের কথা বলেন। “আমি ফরাসি দলের জন্য নিজেকে যোগ্য মনে করি, যেখানে আমি প্রায় ১২, ১৩, ১৪ বছর খেলিয়েছি এবং একজন খেলোয়াড় হিসেবে কাটিয়েছি। অবশ্যই এটি একটি স্বপ্ন। আমি অপেক্ষা করতে পারছি না,” লেস ব্লিউসের প্রাক্তন অধিনায়ক এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে দু’টি গোলের স্কোরার জিদান বলেন।

সেই ম্যাচে এবং ফ্রান্সের ইউরো ২০০ শিরোপা জয়ে তাঁর মিডফিল্ড সঙ্গী ছিলেন দিদিয়ের দেশঁ, যিনি ২০১২ সাল থেকে ফরাসি দলের দায়িত্বে রয়েছেন।

দেশঁ ২০১৮ সালে লেস ব্লিউসকে বিশ্বকাপে পথ দেখিয়েছিলেন কিন্তু ঘোষণা করেছেন যে ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর তিনি তাঁর দায়িত্ব ছাড়বেন।

কোচ হিসেবে জিদান রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দু’টি লিগা শিরোপা এনে দিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *